Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ময়নাগুড়িতে দাপিয়ে বেড়াচ্ছে হাতি, নষ্ট হচ্ছে মাঠের পাকা ফসল

Share:

নিজস্ব প্রতিনিধি: চা বাগান আর জঙ্গলে ঘেরা ছোট্ট একটি পাহাড়ি গ্রাম ময়নাগুড়ি। জঙ্গলে ঘেরা গ্রামগুলিতে এমনিতেই হাতির আনাগোনা লেগে থাকে বছরভর। তার ওপরে গ্রামগঞ্জে ধান পাকতে শুরু করেছে সবে। আজ, শুক্রবার (২৪ নভেম্বর) সকালে ময়নাগুড়ির আমগুলি গ্রাম পঞ্চায়েত এলাকায় আচমকাই একটি হাতির দল প্রবেশ করে।

আজ, শুক্রবার (২৪ নভেম্বর) সকালে ময়নাগুড়ির আমগুলি গ্রাম পঞ্চায়েত এলাকায় আচমকাই ঢুকে পড়ে একটি হাতির দল। এই দলটিতে শাবক সহ প্রায় ১৩-১৪ টি হাতি রয়েছে। বর্তমানে হাতির দলটি জলঢাকা নদীর চরে রয়েছে। হাতির দলটি আমগুড়ি এলাকায় নষ্ট করে দিয়েছে বেশ কয়েকটি মাঠের পাকা ফসল। গ্রমবাসীরা দলটিকে তাড়ানোর চেষ্টা করেও বিফল হয়। তারপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামসাই মোবাইল রেঞ্জের আধিকারিক-সহ অন্যান্য কর্মীরা। 

রেঞ্জের আধিকারিক প্রদ্যুৎ কুমার সরকার বলেন, গ্রামে ধান পাকতে শুরু করেছে। আর মূলত সেই কারণেই হয়ত হাতির দলটি লোকালয়ে প্রবেশ করেছে। তার ঘেরা জঙ্গল থেকে এই পালটি এসেছে বলে প্রাথমিকভাবে অনুমান। হাতির দলটিকে ফের জঙ্গলে পাঠানোর জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে।

গ্রামগঞ্জে ফসল পাকতে শুরু করেছে সবে। তাতেই বেড়েছে হাতির দাপাদাপি। ধান না পেয়ে বুনোরা অন্য সবজি খেয়ে সাবাড় করছে। খেত পুরো হয়ে যাচ্ছে শূণ্য। কখনও খেত পেরিয়ে লোকালয়েও চলে আসছে হাতির দল। আতঙ্কে দিন কাটছে ময়নাগুড়ির মানুষের। 

মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি, পরাজয় নিয়ে বার্তা মমতার

নবান্ন থেকে নয় ,বাংলার সরকার রাইটার্স বিল্ডিং থেকে পরিচালনা করতে চায় বিজেপি

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

ভোটে জিততেই রুদ্রনীলকে ফোন টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিতের, কী কথা হল?

রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী