এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চার দশকেরও বেশি সময় ধরে ৪০০টি চলচ্চিত্রে অভিনয় করে বলিউডের কিংবদন্তি গুলশান গ্রোভার সিনেমার খলনায়কের ধারণাকে নতুন ভাবে সংজ্ঞায়িত করেছেন। নব্বইয়ের দশকের বলিউডের ধুলোমাখা সেট থেকে শুরু করে হলিউডের হাই-টেক স্টুডিও এবং ‘মটকা কিং’-এর মাধ্যমে ওটিটি জগতে তাঁর সর্বশেষ পদার্পণ পর্যন্ত, গ্রোভার রূপান্তরের এক অধিপতি হয়েই আছেন। পরিচালক সুভাষ ঘাইয়ের দেওয়া উপাধি ‘ব্যাড ম্যান’ নামে বিশ্বজুড়ে পরিচিত এই অভিনেতা প্রমাণ করেছেন, নেতিবাচক চরিত্রও হতে পারে জনপ্রিয়তার কেন্দ্রবিন্দু।

প্রসঙ্গত, পরিচালক সুভাষ ঘাই তাঁকে এই উপাধি দেন, যা পরবর্তীতে তাঁর পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। ওটিটি মাধ্যমে কাজ করা নিয়ে গুলশন গ্রোভার বলেন, এই পরিবর্তন তাঁর কাছে খুব স্বাভাবিক। হলিউডে কাজের অভিজ্ঞতা তাঁকে আগেই শিখিয়েছিল-পর্দা বড় হোক বা ছোট, চরিত্রের গভীরতাই আসল। ওটিটি তাঁকে সেই ‘গ্রে শেড’-এর চরিত্রগুলো আরও বিশদে ফুটিয়ে তোলার সুযোগ দিয়েছে, যা তিনি সবসময় পছন্দ করেন। ‘ব্যাড ম্যান’ নামের পেছনের গল্পটিও কম আকর্ষণীয় নয়। একদিন সকালের খাবারের নিমন্ত্রণে গিয়ে সিনেমার কথা না জেনেই হাজির হয়েছিলেন তিনি। লিফটের সামনে দাঁড়িয়ে চরিত্র সম্পর্কে জানতে চাইলে সুভাষ ঘাই বলেন, “স্ক্রিনে এলেই শুধু বলবে: ব্যাড ম্যান।” এই দুই শব্দই তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।

আরও পড়ুনঃ সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

ভিলেন ইমেজে বাঁধা পড়ার প্রশ্নে তিনি স্পষ্ট-এতে তাঁর কোনও আপত্তি নেই, বরং গর্ব আছে। তাঁর মতে, শক্তিশালী ভিলেন না থাকলে নায়কের উজ্জ্বলতাও ফুটে ওঠে না। বন্ধু শাহরুখ খান-এর কথাও উল্লেখ করেন তিনি, যিনি তাঁকে এই যুগের ‘প্রাণ’ বলে আখ্যা দিয়েছেন।সাফল্যের সূত্র নিয়েও খোলামেলা গুলশন গ্রোভার। প্রতিদিন শরীরচর্চা, নিষ্ঠা আর ব্যর্থতাকে মেনে নেওয়ার মানসিকতা-এই তিনেই তিনি বিশ্বাসী। তাঁর কথায়, সফলতার চেয়ে ব্যর্থতার তালিকাই বড়, কিন্তু সেটাই এগিয়ে যাওয়ার শক্তি জোগায়।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং