ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এই পরিস্থিতিতেও ইরানের মধ্যে সংঘাতের আশঙ্কা আরও বাড়ছে, যা আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে কঠোর ভাষায় সতর্ক করে বলেন, ইরান যদি কোনোভাবে মার্কিন জাহাজে আক্রমণ চালায়, তাহলে তার জবাব অত্যন্ত কঠিন হবে। তিনি দাবি করেন, আমেরিকার সামরিক শক্তি অত্যন্ত উন্নত এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের শক্তিশালী উপস্থিতি রয়েছে। অন্যদিকে, Al Jazeera সূত্রে খবর, পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা দ্রুত বাড়ছে। সোমবার ইরানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে হামলার অভিযোগ উঠেছে। পাশাপাশি, আমেরিকা দাবি করেছে যে তারা হরমুজ প্রণালির কাছাকাছি ইরানের একাধিক ছোট নৌকা ধ্বংস করেছে। 

আরও পড়ুন: ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

এই পরিস্থিতিতে আমেরিকা ‘প্রোজেক্ট ফ্রিডম’ নামে একটি সামরিক উদ্যোগ শুরু করেছে। এর মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে আটকে থাকা বিভিন্ন দেশের জাহাজকে নিরাপদে চলাচলের সুযোগ করে দেওয়া এবং সম্ভাব্য অবরোধ দূর করা। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্রাড কুপার জানান, বর্তমানে ওই অঞ্চলে প্রায় ৮৭টি দেশের জাহাজ আটকে রয়েছে, যা বৈশ্বিক বাণিজ্যের জন্যও বড় চ্যালেঞ্জ। তবে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা IRNA আমেরিকার দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে এবং এটিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের উপকূলে একাধিক জাহাজে বিস্ফোরণ ও হামলার ঘটনাও সামনে এসেছে। ব্রিটেনে সামুদ্রিক বাণিজ্য সংস্থা এসব ঘটনার কথা নিশ্চিত করেছে, যা হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই অঞ্চলের ক্রমবর্ধমান উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তার ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর

ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন! বাড়ি থেকে বোন আলিমাকে তুলে নিয়ে গেল পুলিশ

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিকর’ পোস্টের অভিযোগ, বিজেপি বিধায়কের নালিশে গ্রেফতার তৃণমূল নেতা

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের

মাথায় গামছা, গেঞ্জি-বারমুডা পরে খালি পায়ে জমিতে নেমে চাষের কাজে ব্যস্ত মন্ত্রী গৌরিশঙ্কর

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

মায়ের মুখে হাসি ফোটাতে বাড়ির চারপাশে ৫৭০০ গাছ! ছেলের ভালবাসা চোখে জল আনবে

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতার ভাই