ভাটপাড়ায় শুটআউটের তদন্তে এবার CBI হস্তক্ষেপ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাটপাড়ায় শুটআউটের ঘটনার তদন্তে এবার সিবিআইয়ের হস্তক্ষেপ। শনিবার (২৫ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুই সদস্যের প্রতিনিধি দল যায় সংঘর্ষে মৃত ভিকির বাড়িতে। সাখানে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা।

গত ২১ নভেম্বর সন্ধ্যায় ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে পুরানি তালাব সংলগ্ন এলাকায় শুটআউটের ঘটনা ঘটে। শুটআউটে নিজের বাড়ির সামনেই গুলিতে ঝাঁজরা হয়ে যান তৃণমূল কর্মী ভিকি যাদব। এই ঘটনার তদন্তে ব্যারাকপুর কমিশনারেটের ডিসি (নর্থ) শ্রীহরি পাণ্ডের নেতৃত্বে একটি বিশেষ টিম তৈরি করা হয়। তারপর সংগ্রহ করা হয় একাধিক এলাকার সিসি ক্যামেরার ফুটেজ। ওই ফুটেজ থেকেই জানা যায়, চারজন ভাড়াটে খুনি এসেছিল। তারা প্রথমে মেঘনা মিল সংলগ্ন একটি ফাঁকা কোয়ার্টারে এসে ওঠে। সেখানে কিছুক্ষণ থাকার পর তাদের মধ্যে তিনজন বাইকে করে ঘটনাস্থলে পৌঁছে ভিকিকে খুন করে। দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য়, ভোট পরবর্তী হিংসায় আকাশ যাদব খুনের ঘটনায় প্রধান সাক্ষী ছিলেন ভিকি যাদব। সেই মামলার তদন্তেই সিবিআই হানা বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

এর মাঝে নয়া দিকে মোর নেয় ভিকি যাদব খুনের ঘটনার তদন্ত। মৃত তৃণমূল কর্মীর ঘনিষ্ঠের রহস্য মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বছর বাইশের ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। উদ্ধার করা হয়েছে একটি সুইসাইড নোটও।

ওই সুইসাইড নোটে লেখা রয়েছে, “আমি ভিকি যাদব খুনের ব্যাপারে কিছুই জানি না। তোমাদের যদি মনে হয় আমি ভিকির খুনে যুক্ত তো ঠিক আছে, আমি ভিকি ভাইয়ার কাছেই যাচ্ছি। এই ঘটনার সঙ্গে আমি এবং আমার পরিবারের কেউই যুক্ত নয়। আমি তোমাকে মিস করছি ভিকি ভাইয়া। আমি আকাশ ভাইয়াকেও মিস করছি। আমিও তোমাদের কাছেই যাচ্ছি। ছোটু আমাকে তুই ভুল বুঝিস না। ছোটু আমার মাকে দেখিস।” ভিকি এবং ভিকি ঘনিষ্ঠের মৃত্যুর তদন্তের মাঝেই নিহত তৃণমূল কর্মীর বাড়িতে সিবিআই হানা নিয়ে জোর হইচই।

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

রিল নয়, রিয়েল! সেনার অনুষ্ঠানের ফাঁকে বান্ধবীকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব পাইলটের

মাদক মামলায় আরিয়ানের পাশে ছিলেন রিয়া, নিয়মিত যোগাযোগ রাখতেন, মুখ খুললেন অভিনেত্রী

তোলাবাজির থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে কাঞ্চনের এন্ট্রি, কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে?

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

‘তারকেশ্বর মন্দির নিয়ে একাধিক ভাবনা চিন্তা রয়েছে’, জানালেন মুখ্যমন্ত্রী

তৃণমূলের প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে ডিম, ব্যাপক চাঞ্চল্য নৈহাটিতে

সাত বছরের রামিসার যৌনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে জল দিয়ে ধুয়ে ফেলেছিল ধর্ষক