সর্বহারা বিনয় তামাংয়ের ঠাঁই হল বাংলার সর্বহারা কংগ্রেসে

আর কয় ঘাটের জল খাবেন বিনয় তামাং? প্রশ ঘুরছে পাহাড়ে। বাকি থাকল শুধু বাম আর বিজেপি। আগামী দিনে এই দুই দলেও দেখা যেতে পারে তাঁকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মানুষ রাজনীতিতে(Politics) নেমে মুখ বলে, সমাজসেবার জন্য এসেছি। আদতে লক্ষ্য থাকে নিজের রাজনীতির কেরিয়ারটাকে ঝাঁ চকচকে করে তোলা। কিন্তু কেউ যদি সেই ঝাঁ চক চকে রাজনীতি দিয়ে শুরু করে ক্রমশ হারিয়ে যেতে থাকে তাহলে তাঁকে কী বলবেন? এই প্রশ্নের এককথায় উত্তর একটাই, ‘ফ্লপমাস্টার জেনারেল’। একসময় এই নামেই টালিগঞ্জে ডাকা হত উত্তমকুমারকে। কেননা তাঁর পর পর ৭খানি সিনেমা ফ্লপ হয়েছিল। যদিও পরে সেই উত্তমই বাংলা সিনেমার কালজয়ী ‘মহানায়ক’ হয়ে ওঠেন। কিন্তু সবাই তো পারেনা উত্তমকুমার হতে। তাঁদের তখন এঘাট সেঘাটের জল খেয়ে বেড়াতে হয়। এই যেমন পাহাড়ের বাসিন্দা বিনয় তামাং(Binay Tamang)। গোর্খা জনমুক্তি মোর্চা(GJMM) দিয়ে যার রাজনীতি শুরু সে তৃণমূল(TMC) ঘুরে এবার পা রাখল কংগ্রেসে(INC)। কিন্তু তাতে লাভ কী হল? প্রশ্ন ঘুরছে দার্জিলিংয়ের(Darjeeling) পাহাড়ে।

বিনয় তামাং একসময় বিমল গুরুংয়ের হাত ধরেই পাহাড়ের রাজনীতিতে পা রেখেছিলেন। যোগ দিয়েছিলেন গোর্খা জনমুক্তি মোর্চায়। কিন্তু গুরুংয়ের বনধ, অবরোধ, খুনোখুনির রাজনীতির সঙ্গে তিনি মানিয়ে নিতে পারেননি। গুরুং যখন পাহাড়ে টানা বনধ ডেকে বেপাত্তা হয়ে যান তখন এই বিনয় তামাংই পাহাড়ে সেই বনধ তোলার উদ্যোগ নিয়েছিলেন। পাহাড়ের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বুঝিয়েছিলেন, কীভাবে গুরুং তাঁদের সঙ্গে প্রতারনা করে চলেছেন। ভয় ভাঙিয়েছিলেন পাহাড়বাসীর। পাহাড় ফিরেছিল স্বাভাবিক ছন্দেও। সেই কাজে রাজ্য সরকারের সহযোগিতা তো পেয়েইছিলেন বিনয়, সেই সঙ্গে পাশে পেয়েছিল অনীত থাপাকেও, যিনি এখন পাহাড়ে জিটিএ চেয়ারম্যান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বেশ সুসম্পর্ক গড়ে উঠেছিল বিনয়ের। রাজ্য সরকার তাঁকে জিটিএ চেয়ারম্যানও করেছিল। বিনয় তৃণমূলে যোগও দিয়েছিলেন। সবাই এটাই ভেবেছিল, বিনয়ের হাত ধরেই পাহাড়ে নতুন ভোর হবে। ভোর হল ঠিকই, কিন্তু বিনয়ের মতিভ্রমও হল। নিজেই পদত্যাগ করে দিলেন জিটিএ চেয়ারম্যান পদ থেকে। একসময় মোর্চাতেও ফিরে যান। কিন্তু সেখানেও বেশিদিন ঠাঁই হয়নি তাঁর। শেষে এদিন যোগ দিলেন কংগ্রেসে।

রবিবার কালিম্পং টাউন হলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দেন বিনয়। তাঁর সঙ্গে পাহাড়ের আরেক নেতা হরকা বাহাদুর ছেত্রীও এদিন যোগ দিয়েছেন কংগ্রেসে। সেই কংগ্রেসে তাঁরা যোগ দিয়েছেন, বাংলার মাটিতে যাদের আজ আর সাইনবোর্ডটুকুও নেই। কার্যত সর্বহারা বিনয় এদিন যোগ দিলেন সর্বহারা কংগ্রেসে। বাংলার বিধানসভায় কংগ্রেসের না আছে কোনও বিধায়ক, না হাতে আছে কোনও জেলা পরিষদ। হাতে নেই কোনও পুরসভাও। সবেধন নীলমনি হ্যে রয়েছেন ২জন সাংসদ। সেটাও ২৪’র ভোটের পরে থাকবে কিনা সন্দেহ। সেই কংগ্রেসে যোগ দিয়ে বিনয় তামাং এদিন কোন রাজত্ব পেলেন সেটা সময়ই বলবে। তবে অনেকেই মনে করছেন ২৪’র ভোটে বিনয় তামাং হয়তো প্রার্থী হবেন দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে। হতেই পারেন। কিন্তু ভোট পাবেন তো? পাহাড়ের ভোট তো এখন অনীত থাপার হাতে। সেই অনীত যার সঙ্গে সুসম্পর্ক বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের। আর যদি ভোট না পান বিনয়, তাহলে আগামী দিনে তাঁকে ফের দেখা যাবে অন্য কোনও দলে যোগদান করতে।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির