বাংলাদেশে মাগুরা-১ আসনে মনোনয়ন পেলেন সাকিব আল হাসান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা–১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আগেই জাতীয় সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেলেন। আজ রবিবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করছেন। রাজধানী বঙ্গ বন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল সোয়া চারটার দিকে নাম ঘোষণা শুরু করেছেন তিনি। গতবারের মতো এবারও নড়াইল-২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে মাগুরা ১ ও ২ আসন ছাড়াও ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের দলীয় আবেদন করেছিলেন সাকিব আল হাসান। ২১ নভেম্বর দুপুরের পর বাংলাদেশের বঙ্গ বন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে নিজে মনোনয়ন পত্র জমা দেন তিনি।

পরে ২৩ নভেম্বর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন সাকিব আল হাসান।

এর আগে জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা গত নির্বাচনে নড়াইল–২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় মানিকগঞ্জের একটি আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য হয়েছেন।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক