পরমব্রত বাদ, এ বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সঞ্চালনায় চূর্ণী

র আগে অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী জুন মালিয়া, যিশু সেনগুপ্তকেও দেখা গিয়েছিল এই দিন। কিন্তু এই বছর পরমব্রত চট্টোপাধ্যায় উৎসবের শুভ সূচনাতে শহরে থাকবেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি বছরেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডাক পড়ে অমিতাভ, রানি মুখোপাধ্যায় থেকে শুরু করে শত্রুঘ্ন সিনহা, জয়া বচ্চন, সৌরভ গঙ্গোপাধ্যায়, শাহরুখ খানদের। তবে গতবছর এঁদের পাশাপাশি যোগ দিয়েছিলেন অরিজিৎ সিং, কুমার শানু, মহেশ ভাট প্রমুখ। তবে এবার সেই তালিকায় থাকবে একাধিক চমক। শাহরুখের বদলে আসছেন সলমান খান, অনিল কাপুর, সোনাক্ষী সিনহারা। যদিও করোনার জন্যে বিগত দু বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বন্ধ ছিল। গতবছর থেকেই আবার সগৌরবে শুরু হয়েছে এই উৎসব। আগামী ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত রবীন্দ্র সদন চত্বরে চলবে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অর্থাৎ KIFF।

প্রতি বছরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে রাখেন একাধিক চমক। এই বছরেও চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কোনও ব্যতিক্রম হবে না, বলে নবান্ন সূত্রের খবর। তবে বিগত কয়েক বছর ধরে এই উৎসবে সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। কিন্তু তিনি ২৭ নভেম্বর বিয়ে করেছেন। তাই এবার তাঁর জায়গার মুখ বদলানোর খুব জল্পনা ছিল। এদিকে কিছুদিন আগেই অনুষ্ঠানের অভ্যর্থনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন রাজ চক্রবর্তী। সেই জায়গায় অনুষ্ঠানের অভ্যর্থনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হাতে মাত্র কয়েকটি দিন। সেজে উঠছে নন্দন-সহ কলকাতার বেশ কয়েকটি প্রেক্ষাগৃহ। এবার ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুভ সূচনা হবে মহানায়ক উত্তম কুমারের ক্লাসিক ছবি দেখানোর মাধ্যমে। শুধু রাজ্যের নয়, এদিনের ওপেনিং সেরিমনির অ্যাঙ্কারিংয়ের দায়িত্বে থাকবেন চূর্ণী গঙ্গোপাধ্যায়।

এর আগে অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী জুন মালিয়া, যিশু সেনগুপ্তকেও দেখা গিয়েছিল এই দিন। কিন্তু এই বছর পরমব্রত চট্টোপাধ্যায় উৎসবের শুভ সূচনাতে শহরে থাকবেন না। তাই সঞ্চালনার দায়িত্বে থাকবেন জুন মালিয়ার সঙ্গে অভিনেত্রী চূর্নী গঙ্গোপাধ্যায়। চূর্নীকে শেষ দেখা গিয়েছিল হিন্দি ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে, যা বক্স অফিসেও হয়েছে সুপারহিট। এই ছবিতে আলিয়া ভাটের মায়ের চরিত্রে দেখা গেছে চূর্নীকে। এই বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে থাকতে পারেন, সলমন খান, জয়া বচ্চন, সোনাক্ষী সিংহ, অনিল কাপুর উপস্থিত থাকতে পারেন। মনিরত্নম, অনুরাগ বসু ও সুধীর মিশ্র থাকতে পারেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে