EXIT POLL: মধ্যপ্রদেশে কংগ্রেস-বিজেপির ‘কাঁটে কী টক্কর’

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: দেশের হৃদয় হিসেবে পরিচিত মধ্যপ্রদেশে ক্ষমতা দখলের যুদ্ধে কংগ্রেস এবং বিজেপির মধ্যে কাঁটে কী টক্কর হয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন সমীক্ষা সংস্থার বুথফেরত সমীক্ষাতে সেই কাঁটে কী টক্করের ইঙ্গিত মিলেছে। মোট ৯টি সংস্থার মধ্যে পাঁচটি সংস্থার সমীক্ষায় কংগ্রেস সরকার গড়তে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। চারটি সংস্থা আবার বিজেপির সরকার গঠনের ইঙ্গিত দিয়েছে।

পাঁচ বছর আগে বিজেপির ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতা দখল করেছিল কংগ্রেস। কিন্তু কমল নাথের নেতৃত্বাধীন সেই সরকার দুই বছরের বেশি ক্ষমতায় থাকতে পারেনি। গ্বালিয়রের মহারাজ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ডিগবাজি খাওয়ার ফলে মধ্যপ্রদেশ হাতছাড়া হয়েছিল কংগ্রেসের। জনতার রায় না পেলেও সরকারে ফিরে এসেছিল বিজেপি। গত ১৭ নভেম্বর এক দফাতেই রাজ্যের ২৩০ আসনে ভোট নেওয়া হয়েছিল। ক্ষমতা দখলের জন্য ম্যাজিক ফিগার হচ্ছে ১১৬।

‘এবিপি নিউজ-সি ভোটারের’ সমীক্ষা অনুযায়ী, মধ্যপ্রদেশে ২৩০ আসনের মধ্যে কংগ্রেস পেতে পারে ১১৩ থেকে ১৩৭ আসন। বিজেপির ঝুলিতে যেতে পারে ৮৮ থেকে ১১২ আসন। ‘দৈনিক ভাস্কর’ এর সমীক্ষা বলছে, কংগ্রেস জিততে পারে ১০৫ থেকে ১২০ আসনে। বিজেপি জিততে পারে ৯৫ থেকে ১১৫ আসনে। ‘টাইমস নাউ-ইটিজি’র সমীক্ষা অনুযায়ী, কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ১০৯ থেকে ১২৫ আসন। পদ্ম শিবির জিততে পারে ১০৫ থেকে ১১৭ আসনে। ‘জন কি বাত’-এর সমীক্ষায় দাবি করা হয়েছে, ১০২ থেকে ১২৫ আসনে জিততে পারে কংগ্রেস। বিজেপি জিততে পারে ১০০ থেকে ১২৩ আসনে। আর ‘টিভি৯ ভারতবর্ষ-পোলস্টার্ট’-এর সমীক্ষা অনুযায়ী, ১১১ থেকে ১২১ আসনে জিততে পারে কংগ্রেস। বিজেপি জিততে পারে ১০৬ থেকে ১১৬ আসনে।

অন্যদিকে ‘ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া’-র সমীক্ষা অনুযায়ী, বিজেপি পেতে পারে ১৪০ থেকে ১৬২ আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৬৮ থেকে ৯০ আসন। ‘ইন্ডিয়া টিভি-সিএনএক্স’-এর সমীক্ষা জানিয়েছে, ৭০ থেকে ৮৯ আসন পাবে কংগ্রেস। বিজেপি জিততে পারে ১৪০ থেকে ১৫৯ আসনে। ‘রিপাবলিক টিভি-মাটরিজ’-এর সমীক্ষা অনুযায়ী, ৯৭-১০৭ আসন পাবে কংগ্রেস। বিজেপি সরকার গড়বে ১১৮ থেকে ১৩০ আসন পেয়ে। ‘নিউজ২৪-টুডে’জ চাণক্য’র দাবি, ১৫১ আসনে জিতে সরকার গড়বে বিজেপি। কংগ্রেস পাবে ৭৪টি আসন।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের