৭০ বছর বয়সে যমজ সন্তানের জন্ম দিলেন উগান্ডার মহিলা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এই পৃথিবীতে এমন কত কিছুই ঘটে, যার ব্যাখ্যা মেলা দুরুহ। তেমনই ঘটেছে উগান্ডায়। বন্ধ্যাত্ব সমস্যা দূর করার জন্য জনপ্রিয় হয়ে ওঠা ‘ইন ভিট্রো ফার্টিলাইজেশন’ বা আইভিএফ পদ্ধতির সাহায্যে ৭০ বছর বয়সে এসে মাতৃত্বের সুখ পেলেন উগান্ডার বাসিন্দা সাফিনা নামুকওয়া। গত বুধবার রাজধানী কাম্পালার এক হাসপাতালে যমজ সন্তানের জন্ম দিয়েছেন তিনি।  নির্দিষ্ট সময়ের আগে ভূমিষ্ঠ হওয়ায় ওই যমজ সন্তানদের ইনকিউবেটরে রাখা হয়েছে। যদিও মা এবং সদ্যোজাতরা সুস্থ রয়েছেন বলেই হাসপাতালের তরফে জানানো হয়েছে।

বন্ধ্যাত্ব সমস্যা থেকে মুক্তি পেতে ‘ইন ভিট্রো ফার্টিলাইজেশন’ বা ‘আইভিএফ’ পদ্ধতির সাহায্য নিয়েছিলেন সাফিনা। উগান্ডার রাজধানী কাম্পালার উওম্যান’স হসপিটাল ইন্টারন্যাশনাল অ্যান্ড ফার্টিলিটি সেন্টারের বিশিষ্ট ধাত্রীরোগ বিশেষজ্ঞ এডওয়ার্ড টামালে সালির অধীনেই শুরু হয়েছিল চিকি‍ৎসা। একজন দাতার ডিম্বানু এবং সাফিনার পুরুষ বন্ধুর বীর্য ব্যবহার করা হয়েছিল। প্রথমে খানিকটা উদ্বেগেই ছিলেন সাফিনা এবং তাঁর চিকি‍ৎসকরা। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে গর্ভেই বাড়তে থাকে যমজ সন্তান। কোলে একটিও সন্তান চেয়েছিলেন ৭০ বছর বয়সী সাফিনা। কিন্তু তার কোল আলো করেছে যমজ সন্তান। তার মধ্যে একটি ছেলে এবং একটি মেয়ে।

৩১ সপ্তাহের মাথায় গত বুধবার অস্ত্রোপচারের মাধ্যমে ওই সন্তানদের পৃথিবীর আলো দেখানো হয়। তবে নির্ধারিত সময়ের আগে ভূমিষ্ঠ হওয়ায় শারীরিক সমস্যা দেখা দিতে পারে আশঙ্কা করে যমজ সন্তানদের ইনকিউবেটরে রাখা হয়েছে। ৭০ বছর বয়সী সাফিনার মাতৃত্বকে ‘অত্যাশ্চর্য’ বলেই আখ্যা দিয়েছেন চিকি‍ৎসক এডওয়ার্ড টামালে সালি। উল্লেখ্য, ২০১৯ সালে ৭৩ বছর বয়সী এক ভারতীয় মহিলা আইভিএফ পদ্ধতিতে যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক