তিন রাজ্যে কংগ্রেসের পরাজয় হয়েছে, সাধারণ মানুষের নয়: মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে বিধানসভা ভোটে বিজেপির চমকপ্রদ ফলের জন্য কংগ্রেসকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় তিনি বলেন, ‘ইন্ডিয়া জোটের মধ্যে আসন সমঝোতার অভাবেই এমন ফল হয়েছে। এটা কংগ্রেসের পরাজয়। সাধারণ মানুষের হার হয়নি।’

তিন রাজ্যে বিজেপির চমকপ্রদ ফলের জন্য কংগ্রেসের দাদাগিরিকেই দায়ী করেছে ইন্ডিয়া জোটের শরিক দলগুলির একাংশ। তৃণমূল সুপ্রিমো অবশ্য কংগ্রেস নেতাদের রোয়াব নিয়ে কোনও কথা বলেননি। তবে তিনিও জানিয়ে দিয়েছেন, ইন্ডিয়া জোটের শরিক দলগুলির সঙ্গে আসন সমঝোতা করা উচিত ছিল। মমতার কথায়, ‘কংগ্রেস তেলঙ্গানায় জিতেছে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানেও জিতত। ইন্ডিয়া জোটের শরিক দলগুলি বিজেপি বিরোধী ভোট কেটেছে। এটাই সত্যি। আমরা আগেই আসন সমঝোতার পরামর্শ দিয়েছিলাম।’

শুধু মতাদর্শ নিয়েই যে ভোটে জেতা সম্ভব নয়, তাও খোলাখুলি জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর বক্তব্য, ‘শুধু মতাদর্শ দিয়ে ভোট জেতা সম্ভব নয়। ভোটে জয়ের জন্য রণকৌশল তৈরির প্রয়োজন।’ তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ের পরেও ২০২৪ সালে কেন্দ্রে মোদি সরকারের তৃতীয়বার ক্ষমতা দখল রোখা সম্ভব বলেও মনে করেন মমতা। আর মোদি সরকারের হ্যাটট্রিক রুখতে আসন সমঝোতার প্রয়োজন জানিয়ে তিনি বলেন, ‘যদি ২০২৪ সালের লোকসভা ভোটে ইন্ডিয়া জোটের শরিকরা আসন সমঝোতা করে লড়াই করেন, তাহলে বিজেপি ক্ষমতায় ফিরবে না।’

চিনের ৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক