মর্ডানার টিকা ঠেকাতে পারবে না ওমিক্রন

শেয়ারবাজারে শুরু হয় রক্তক্ষরণ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ওমিক্রনের দাপটে বিশ্ব যখন অস্থির, সেই সময় আশঙ্কার কথা শোনাল মর্ডানার সিইও স্টিফেন ব্যানসেল। জানিয়ে দিল, তাদের তৈরি টিকা এই ভাইরাসকে ঠেকাতে পারবে না। তাঁর এই মন্তব্য তোলপাড় দুনিয়া। শেয়ারবাজারে শুরু হয় রক্তক্ষরণ।

ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টিফেন ব্যানসেল জানিয়েছেন, ‘ডেল্টা ভাইরাসের সংক্রমণের ধরন এবং ওমিক্রন ভাইরাসের সংক্রমণের ধরন সম্পূর্ণ ভিন্ন। তবে এটাও ঠিক এই ভাইরাসের বিষয়ে এখন বেশ কিছু তথ্যের প্রয়োজন রয়েছে। আমাদের বিজ্ঞানীরা কাজও করে চলেছেন। তাদের সঙ্গে যতটকু কথা হয়েছে, তার ভিত্তিতে বলতে পারি, ওমিক্রন ভাইরাস রোধ করতে আমাদের তৈরি টিকায় কাজ হবে না।‘ আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের তরফ থেকে মর্ডানার সিইওকে প্রশ্ন করা হয়, এই ভাইরাসের ব্যাপারে বিশদ তথ্য তারা কবে পাবে এবং ওমিক্রনের সংক্রমণ রোধ করতে তারা নতুন কোনও টিকা তৈরির কথা ভাবছে কি না। রয়টার্সের তোলা প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন স্টিফেন ব্যানসেল।

মর্ডানা সিইওর এই বিবৃতিতে তোলপাড় দুনিয়া। কীভাবে এই সংক্রমণের গতি রোধ করা সম্ভব হবে, তার হদিশ মিলছে না। অধিকাংশ দেশ জারি করেছে বিধিনিষেধ। দক্ষিণ আফ্রিকার এবং পার্শ্ববর্তী দেশের নাগরিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অধিকাংশ দেশ। আর বিধিনিষেধ কার্যকরে কেপটাউন রীতিমতো অসন্তুষ্ট। তাদের বক্তব্য, বিশ্বের উচিত ধন্যবাদ দেওয়া। সেটা না করে তাদের এক ঘরে করে রাখা হয়েছে। এতে আখেরে ক্ষতি বিশ্বের।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ