মুশফিক ছাড়া আর কারা হাত দিয়ে বল ধরে আউট হয়েছিলেন, জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে হাত দিয়ে বল আটকাতে গিয়ে আউট হয়ে লজ্জার ইতিহাসে নাম লিখিয়েছেন বাংলাদেশের ব্যাটার-উইকেটকিপার মুশফিকুর রহিম।  প্রথম বাংলাদেশি ব্যাটার হিসাবে লজ্জার ইতিহাসে নাম লেখালেও আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিক হলেন একাদশতম খেলোয়াড় যিনি ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হলেন।

এদিন ঢাকার মিরপুর স্টেডিয়ামে ৪১ তম ওভারে নিউজিল্যান্ডের কাইল জেমিসনের করা চতুর্থ বলটি দেখেশুনেই খেলছিলেন মুশফিক। ব্যাকফুটে খেলা বল ব্যাটে লেগে মাটিতে পড়ে অফের দিকে বেরিয়ে যাচ্ছিল। আর গোটা স্টেডিয়ামকে স্তম্ভিত করে দিয়ে ওই সময়ে এক কাণ্ড ঘটান বাংলাদেশের মিস্টার ডিপেল্ডেবল। ইচ্ছাকৃতভাবে বলটি ডান হাত দিয়ে ধরেন। সঙ্গে সঙ্গেই আউটের আবেদন জানান নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা। অন ফিল্ড আম্পায়ার ও লেগ আম্পায়ার আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার ভার ছাড়েন তৃতীয় আম্পায়ারের কাঁধে। ভিডিয়ো রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার। ৩৫ রানে সাজঘরে ফিরতে হয় টাইগারদের উইকেটরক্ষককে।

টেস্ট ক্রিকেটে যে বিরল আউট হয়েছেন মুশফিক তার প্রথম শিকার দক্ষিণ আফ্রিকার রাসেল এনডেন। ১৯৫৭ সালে কেপ টাউনের নিউল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে তিনি আউট হয়েছিলেন। তার ২২ বছর বাদে ১৯৭৯ সালে ‘হ্যান্ডল দ্য বল’ আউট হয়েছিলেন অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু হিলডিচ। মুশফিকের আগে সবশেষ ঘটনাটি ঘটেছিল ২০১৫ সালে জিম্বাবুয়ে বনাম আফগানিস্তানের মধ্যে ওয়ানডে ম্যাচে। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের চামু চিবাবা ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হন।

আন্তর্জাতিক ক্রিকেটে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হওয়া খেলোয়াড়দের তালিকা-

 

নাম                                              দল                                   সাল

রাসেল এনডেন                  দক্ষিণ আফ্রিকা                      ১৯৫৭

অ্যান্ড্রু হিলডিচ                অস্ট্রেলিয়া                             ১৯৭৯

মহসিন খান                         পাকিস্তান                              ১৯৮২

ডেসমন্ড হেইনস               ওয়েস্ট ইন্ডিজ                       ১৯৮৩

মহিন্দর অমরনাথ               ভারত                                   ১৯৮৬

গ্রাহাম গুচ                        ইংল্যান্ড                                    ১৯৯৩

ড্যারিল কানিনান              দক্ষিণ আফ্রিকা                      ১৯৯৯

স্টিভ ওয়                           অস্ট্রেলিয়া                               ২০০১

মাইকেল ভন                    ইংল্যান্ড                                    ২০০১

চামু চিবাবা                        জিম্বাবুয়ো                               ২০১৫

মুশফিকুর রহিম               বাংলাদেশ                               ২০২৩

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক