কালিম্পঙের জন্য পৃথক স্কুল বোর্ড গঠনের ঘোষণা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছয় দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়।  এই সফরে মমতার রয়েছে  উত্তরবঙ্গের একাধিক কর্মসূচি। শুক্রবার কালিম্পঙে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি ছিল। সেই মঞ্চ থেকেই  পাহাড়ের জন্য আলাদা করে স্কুল সার্ভিস কমিশন করার কথা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিম। এছাড়াও  কালিম্পঙের জন্য পৃথক ভাবে জেলা স্কুল বোর্ডও গঠন করা  হবে বলে আশ্বাস দিয়েছেন মমতা।

এদিন সভামঞ্চ থেকে মমতা বলেন,’ পাহাড়ের জন্য রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন ফর হিল্‌স গঠন করা হবে। তারাই দার্জিলিং, কালিম্পঙের ১৪৬টি প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলে যে ৫৯০টি শিক্ষক পদ শূন্য রয়েছে, সেখানে এই কমিশনই নিয়োগ করবে।‘অন্যদিকে এখানে শিক্ষক নিয়োগ থেকে পাট্টা বিলি, পাকা বাড়ি–সহ নানা কথা ঘোষণা করেন। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌উত্তরবঙ্গের ৩ লক্ষ চা শ্রমিককে পাকা বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার। যাঁরা বাড়ি চাইবেন বাড়ি, যাঁরা পাট্টা চাইবেন তাঁদের আমরা পাট্টা দেব। দার্জিলিংয়ের ৩ লাখ ৩২ হাজার ঘরে পানীয় জলের লাইন পৌঁছে দেওয়া হবে। এখনও পর্যন্ত ৮৩ হাজার বাড়িতে পৌঁছে গিয়েছে। কালিম্পংয়ে টার্গেট ৬৫ হাজার বাড়ি। আর পৌঁছেছে ২২ হাজার ঘরে। মনে রাখবেন দিল্লি নয়, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ আমরা নিজেদের টাকায় করেছি। এখানের স্কুলে শিক্ষক সমস্যা রয়েছে। শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। স্থানীয়রাই অগ্রাধিকার পাবেন।’‌

বছর ঘুরতেই বেজে যাবে লোকসভা ভোটের দামামা। ২০০৯ থেকে দার্জিলিঙ লোকসভা বিজেপির দখলে। তার আগে এদিনের সভা থেকে সেই নিয়েও বার্তা দিয়েছেন মমতা। তিনি বলেন,’ যাঁরা উলটোপালটা বলে, ভোটের সময় এসে টাকা বিলি করে বা মিথ্যে প্রতিশ্রুতি দেয়, তাঁরা কখনই কথা রাখে না। আমরা কথা রাখতে জানি।‘

 

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার