অকাল বৃষ্টিতে বাড়তে চলেছে আলুর দাম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিন্মচাপের জেরে অকাল বৃষ্টিতে বাড়তে চলেছে আলুর দাম।  পাইকারি ব্যবসায়ীদের দাবি, আগামী কয়েকদিনের মধ্যে খুচরো বাজারে আলুর দাম বেশ অনেকটা বাড়বে। ঘূর্ণিঝড়ের ফলে বুধবার থেকে শুরু হয়েছে অকাল বৃষ্টি। আর এই বৃষ্টির জেরেই ক্ষতি হয়েছে চাষের। এই পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে চাষিদের। এদিকে আলুচাষে ক্ষতি হলে বাজারে তার দামবৃদ্ধির আশঙ্কা রয়েছে। 

বর্তমানে খুচরো বাজারে চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৭ টাকায়। জ্যোতি আলুর দাম ২০ থেকে ২২ টাকা। ব্যবসায়ীদের দাবি, কেজি প্রতি দু’ধরনের আলুর দাম ৬ টাকা থেকে ৮ টাকা বৃদ্ধি পেতে পারে। এমনকী আগামী একমাসের মধ্যে দাম কমার কোনও সম্ভাবনা দেখছেন না ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানিয়েছেন , অগ্রহায়ণ মাসের অকাল বৃষ্টির জেরে নষ্ট হয়ে গিয়েছে বিঘের পর বিঘের আলুর বীজ। যার জেরে আগামীদিনে উৎপাদনে বড় ধরনের ঘাটতি তৈরি হবে। তাই অকাল বৃষ্টির জেরে আলুর দাম বাড়ার আশঙ্কা করেছে ব্যবসায়ীরা।

চাষিদের তরফে জানানো হয়েছে, আবহাওয়া দফতরর পূর্বাভাষ ছিল অল্প থেকে মাঝারি বৃষ্টি হবে। তাই আলুর বীজ বসানো হয়েছিল। কিন্তু ভারী বৃষ্টি হওয়ায় সব বীজ নষ্ট হয়ে গিয়েছে। আর  এই নষ্ট হওয়া বীজগুলি  অনেক চাষিরাই  ঋণে কিনেছিল। তাই সেই বীজ নষ্ট হওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের। তবে আলুর দাম বাড়লে মধ্যবিত্তের কপালে পড়বে চিন্তার ভাঁজ। কারণ, মাংস, ডিমের ঝোল কিংবা ফুচকা সবেতেই লাগে এই আলু। তাই আলুর দাম বাড়লে টান পড়বে মধ্যবিত্তের হেঁশেলে।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার