মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বেছে নিতে সোমে বৈঠকে বিজেপি বিধায়করা

Share:

নিজস্ব প্রতিনিধি,ভোপাল: বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় ফিরেও স্বস্তি নেই। মুখ্যমন্ত্রী বাছতে গিয়ে কার্যত ল্যাজেগোবরে বিজেপি শীর্ষ নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-অমিত শাহরা দফায়-দফায় বৈঠক করেও জট কাটাতে পারেননি। তাই শেষ পর্যন্ত পরিষদীয় দলনেতা বাছাইয়ের দায়িত্ব নবনির্বাচিত বিধায়কদের উপরেই ছেড়েছেন। আজ সোমবার ভোপালে বৈঠকে বসছেন বিজেপির বিধায়করা। ওই বৈঠকেই বেছে নেওয়া হবে পরবর্তী মুখ্যমন্ত্রীকে। রাজ্যের রাজনৈতিক মহলের বিশেষ নজর রয়েছে ওই বৈঠকের দিকেই।

সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে ২৩০ আসনের মধ্যে ১৬৫ আসনে জিতে মধ্যপ্রদেশে ক্ষমতায় ফিরেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সামিল একাধিক নেতা। তাঁদের মধ্যে যেমন রয়েছেন দীর্ঘ ১৮ বছর কুর্সি সামলানো শিবরাজ সিং চৌহান, তেমনই রয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর ও প্রহ্লাদ পটেল। আগামী বছর লোকসভা ভোটে যাতে দলের হিসাবে কোনও গোলমাল না হয়, তার জন্য অনেক হিসাব নিকেশ করেই মুখ্যমন্ত্রী বাছাই করতে হচ্ছে বিজেপি নেতৃত্বকে। মধ্যপ্রদেশের মতো গো-বলয়ের রাজ্যে জাতপাতের সমীকরণের কথা মাথায় রাখতে হচ্ছে।

গতকাল রবিবারই পড়শি রাজ্য ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসাবে আদিবাসী সম্প্রদায়ের নেতা বিষ্ণুদেও সাইকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। ফলে আদিবাসী সমাজের কাউকে আর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানোর সম্ভাবনা নেই। শিবরাজ সিং চৌহান ওবিসি সম্প্রদায়ে। তিনি দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন। ফলে তাঁকে আর প্রশাসনিক প্রধানের কুর্সি ছাড়া হচ্ছে না। সেই আঁচ পেয়ে রবিবারই সামাজিক মাধ্যমে ‘রাম, রাম’ বলে এক পোস্ট করেছেন ধুরন্ধর রাজনীতিবিদ। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকেও মুখ্যমন্ত্রী পদে মানতে নারাজ সিংহভাগ বিজেপি বিধায়ক। ইতিমধ্যেই রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী বেছে নিতে বিজেপি বিধায়কদের বৈঠকে হাজির থাকতে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে ভোপালে পা রেখেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার, ওবিসি মোর্চার প্রধান কে লক্ষ্মণ এবং আশা লাকড়া।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে