শুভেন্দুর পাড়াতেই সাইবার প্রতারণার শিকার যুবক, খোয়ালেন ২৫ লক্ষ টাকা

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির পাড়াতেই সাইবার প্রতারণার শিকার হল এক যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: চাকরির টোপ দিয়ে দিয়ে দফায় দফায় ২৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হল এক যুবকের কাছ থেকে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার কাঁথি(Contai) শহরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) বাড়ির পাড়াতেই। এই ঘটনায় সাইবার প্রতারকদের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের হয়েছে। তদন্তও শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় না কেউ গ্রেফতার হয়েছে না ১ পয়সাও উদ্ধার হয়েছে। প্রতারিত যুবকের নাম সায়ন্তন ঘোড়াই। দুদিন আগে এ বিষয়ে তমলুকের সাইবার ক্রাইম(Cyber Crime) থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট বিভিন্ন ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দেশজুড়ে বাড়ছে সাইবার প্রতারণা ছক। প্রতিনিয়ত নিত্যনতুন পন্থায় জাল পাতাছে সাইবার দুনিয়ার অপরাধীরা। আর এই পাতা জালে পা দিয়ে প্রায় ২৫ লক্ষ টাকা খোয়ালেন সায়ন্তন। অনলাইনে চাকরির প্রস্তাবে সাড়া দিয়ে প্রতারিত হয়েছেন কাঁথির বাসিন্দা ওই যুবক। জানা গিয়েছে, সায়ন্তনের E-Mail-এ এসেছিল চাকরির প্রস্তাব। তাতেই সাড়া দিয়ে সাড়ে ২৪ লক্ষ টাকার প্রতারণার শিকার হয়েছে কাঁথির করকুলির বাসিন্দা সায়ন্তন। পুলিশ জানিয়েছে, ঘটনার সূত্রপাত গত জুন মাসে শুরুতে। সে সময় একটি মেল আসে সায়ন্তনের কাছে। তাতে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তাতে সাড়া দিয়ে নিজের Biodata পাঠিয়ে দেয় সায়ন্তন। তারপরেই ই-মেল মারফত এসে পৌঁছায় ভুয়ো Offer Letter ও Agreement Letter ।

শুধু তাই নয়, এরপর একে একে আসতে থাকে তারপরই State Permit, Registration Fee, File Entry Fee, Authorization Fee, Medical Fitness Certificate সহ গুচ্ছ কারন দর্শিয়ে তাঁর থেকে ২৪ লক্ষ ৫২ হাজার ৮৪৯ টাকা প্রতারকরা আদায় করে বলে অভিযোগ। গত ২৭ জুন থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ২৩ দফায় এই টাকা ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই বিপুল পরিমাণ টাকা জমা করেন প্রতারিত যুবক। কিন্তু শেষ পর্যন্ত চাকরিও মেলেনি এবং তিনি টাকাও ফেরত পাননি বলে অভিযোগ। এর পরই থানায় অভিযোগ দায়ের করেন তিনি। যদিও প্রশ্ন উঠছে, এই বিপুল পরিমাণ টাকা জমা দেওয়ার আগে কেন সায়ন্তন বুঝতে পারলেন না যে তিনি প্রতারিত হচ্ছেন!

শুক্রের রাতে কালবৈশাখীর দাপট কলকাতা সহ দুই চব্বিশ পরগনায়, সঙ্গে একনাগাড়ে বৃষ্টি

‘কুম্ভ’ হয়ে লড়লেন কার্তিক, লখনউকে ১৮৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

অস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার ২ , চাঞ্চল্য জামুরিয়ায়

‘এটা তোর নিজের বাড়ি’, বোনের স্বপ্ন সত্যি করলেন দুই দাদা

তিন ম্যাচ বাকি থাকতেই নাইট শিবির ছেড়ে দেশে ফিরলেন বিদেশি ক্রিকেটার

‘কয়লা ও বালি চুরি বন্ধ হবে’, আসানসোলে গিয়ে ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

NEET প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল সিবিআই

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

ছেলের সাক্ষীতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড পিতৃ ঘাতক বাবার

প্রোমোটারকে মারধরের অপরাধে বিধাননগরের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের পর এবার চিন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন