আইএফএর প্রাক্তন সভাপতি উৎপল গাঙ্গুলির ফ্ল্যাটে আই টি হানা

Share:

নিজস্ব প্রতিনিধি: শহর কলকাতাতেও আয়কর দফতরের লাগাতার অভিযান। প্রাক্তন IFA সভাপতি, উৎপল গাঙ্গুলির বাড়িতে সোমবার সকাল থেকেআয়কর দফতরের আধিকারিকেরা হানা দেন। তল্লাশি অভিযান চলছে তাঁর বাড়িতে । মোট ৬জন আইকর দফতরের আধিকারিকেরা তার দক্ষিণ কলকাতার বাড়িতে রয়েছেন। মূলত, দেশের বিভিন্ন প্রান্তে বৈদেশিক মদ প্রস্তুতকারী কিছু সংস্থায় আয়কর দফতর সোমবার সকাল থেকে হানা দিয়েছেন এবং তল্লাশি অভিযান চালাচ্ছেন।

এরই মাঝে দক্ষিণ কলকাতায় উৎপল গাঙ্গুলির(Utpal Gangully) বাড়িতে আয়কর আধিকারিকরা অতর্কিতে হানা দেন। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে তার বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ রয়েছে, তিনিও বৈদেশিক মদ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যুক্ত। তার আয়ের সঙ্গে ব্যয় বহির্ভূত সম্পর্কের বিস্তর ফারাক থাকায় তার বাড়িতে আয়কর দফতর(Income Tax) হানা দেয়। সূত্র মারফত জানা গিয়েছে, বাড়িতে তিনি ছাড়াও তার স্ত্রী রয়েছেন।

প্রসঙ্গত, ঝাড়খণ্ডের(Jharkhand) ছটি জায়গায় এবং উড়িষ্যার দুটি জায়গা মিলিয়ে মোট আটটি জায়গায় আইটির তল্লাশি অভিযান চলছে বেশ কিছুদিন ধরেই । এর মধ্যে উল্লেখযোগ্য ঝাড়খন্ড – এ কংগ্রেসের রাজ্যসভার সাংসদের বাড়ি ও অফিস থেকে প্রায় সাড়ে ৩০০ কোটি টাকারও বেশি (৩৫১ কোটি) এখনো পর্যন্ত উদ্ধার করেছেন আয়কর দফতরের তদন্তকারী আধিকারিকরা। এখনো পর্যন্ত টাকা গোনার কাজ চলছে সেখানে।

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের