ছত্তিশগড়ে মাওবাদী হামলায় শহিদ আধা সেনা জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাওবাদীদের হামলায় জেরে প্রাণ হারালেন এক আধা সেনা জওয়ান। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে। বুধবার  ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায়  মাওবাদীরা নিরাপত্তা কর্মীদের ওপর হামলা চালিয়ে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটিয়েছে। এই ঘটনায় ছত্তিশগড়ের সশস্ত্র বাহিনীর (সিএএফ) এক জওয়ান নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ জন। পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, সকাল ১১টা নাগাদ ছোট ডোঙ্গার থানার অন্তর্গত আমদাই ঘাটি লৌহ আকরিক খনি এলাকায় ঘটনাটি ঘটেছে।

সেই সময় নিরাপত্তা কর্মীরা গোটা এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। সিএএফ-এর নবম ব্যাটালিয়নের কনস্টেবল কমলেশ সাহু এই ঘটনায় নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহত কনস্টেবল বিনয় কুমার সাহু। তাঁকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নিহত কমলেশ ছত্তিশগড়ের জাঞ্জগির-চম্পা জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। এই ঘটনার জেরে ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা কর্মীদের।

তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের  করা হয়নি। তাদেরকে খুঁজতে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তার আধিকারিকরা। এই ঘটনা প্রথম নয় এরআগেও মাওবাদীদের হামলায় প্রাণ হারাতে হয়েছে নিরাপত্তা কর্মীদের। সম্প্রতি ২০২৩ সালে এপ্রিল মাসে ছত্রিশগড়ে দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় মৃত্যু হল নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ১০ জনের। সেই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। ঘটনার তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ছত্তিশগড়ে মাওবাদী হামলায়  নিরাপত্তা কর্মীদের মৃত্যুর ঘটনা ঘটে। ইতিমধ্যেই এদিনের ঘটনায় শুরু হয়েছে তদন্ত।

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে