এবার মোবাইলেও কাটা যাবে মেট্রোর টিকিট! কীভাবে জেনে নিন…

সুখবর, কলকাতা মেট্রোতেও এবার বসানো হল কিউআর কোড স্ক্যানার (QR code Scanner)। ফলে আর লাইনে দাঁড়ানোর ঝঞ্ঝাট থাকবে না

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা সংক্রমণের পর সদ্যই কলকাতা মেট্রোয় ফিরেছে টোকেন। কিন্তু টোকেনের হাতবদলের ফলে করোনা সংক্রমনের আশঙ্কা করছিলেন যাত্রীদের একাংশ। তাঁদের জন্য সুখবর, কলকাতা মেট্রোতেও এবার বসানো হল কিউআর কোড স্ক্যানার (QR code Scanner)। ফলে আর লাইনে দাঁড়ানোর ঝঞ্ঝাট থাকবে না। নিজের মোবাইল থেকে টিকিট কেটে ওই কিউআর কোড স্ক্যানারে স্ক্যান করে সোজা ঢুকে পড়বেন মেট্রো স্টেশনে।

কলকাতা মেট্রো সূত্রে জানা যাচ্ছে, মাসখানেক ধরেই এই স্ক্যানার গেট বসানোর কাজ চলছিল মেট্রো স্টেশনগুলিতে। নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত সবকটি মেট্রো স্টেশনে স্ক্যানার বসানোর কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। মেট্রো কর্তাদের দাবি, কিউআর কোড স্ক্যান করে টিকিট কাটতে পারবেন নিজের মোবাইল থেকেই। যা সম্পূর্ণ নিরাপদ।

নির্দিষ্ট মোবাইল অ্যাপে স্টেশনের নাম লিখে বা মেট্রো স্টেশনে সাঁটানো কিউআর কোড স্ক্যান করে টিকিট কাটা যাবে। মোবাইলেই চলে আসবে টিকিট। মেট্রোর গেটে মোবাইলে আসা কিউআর কোড দেখালে সেটি স্ক্যান করে নেবে মেট্রো গেট এবং তারপর সেটি সংশ্লিষ্ট যাত্রীর জন্য খুলে যাবে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, করোনাকালে কিভাবে আরও নিরাপদে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া যায় সেটা নিয়ে ভাবনাচিন্তা চলছিল আগে থেকেই। এরপরই কিউআর স্ক্যানার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই প্রক্রিয়া চালু হয়ে যাবে কলকাতা মেট্রোয়।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের