চাল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল বিজেপি নেতা

গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধানকে চাল চুরি করার সময়ে হাতেনাতে ধরে ফেললেন গ্রামবাসীরা। বিষয়টি পুলিশের নজরেও আনা হয়।    

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূম(Birbhum) জেলার সদর শহর হল সিউড়ি(Suri)। সেই শহরের পাশেই রয়েছে কড়িধ্যা গ্রাম পঞ্চায়েত(Karidhya Gram Panchayat)। নামে পঞ্চায়েত হলেও সেই এলাকার চেহারা আধা শহরের মতোই। স্থানীয়রা এই এলাকাকে কোটডে বলতেই বেশি পছন্দ করেন। সেখানেই পঞ্চায়েতের একপ্রান্তে রয়েছে জেলার প্রধান খাদ্য গুদাম। মানে FCI বা Food Corporation of India’র গুদাম। সেখান থেকেই চাল চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল এক বিজেপি(BJP) নেতা। শুক্রবার সকালে সঞ্জীব বাগদি নামে ওই বিজেপি নেতা তথা সিউড়ি-১ ব্লকের কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধানকে চাল চুরি করার সময়ে হাতেনাতে ধরে ফেললেন গ্রামবাসীরা। বিষয়টি পুলিশের নজরেও আনা হয়। যদিও তার আগেই বেপাত্তা হয়ে যান ওই নেতা।     

চলতি বছরে হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনে কড়িধ্যা গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে আসে। শুক্রবার সকালে সেখানকার উপপ্রধান সঞ্জীব বাগদিকে একটি চায়না ভ্যানে ভর্তি করে চাল নিয়ে যেতে দেখতে পান গ্রামবাসীরা। গ্রামবাসীরা ওই চালভর্তি ভ্যান আটকাতে সক্ষম হলেও বেগতিক দেখে চম্পট দেন সঞ্জীববাবু। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই তিনি FCI’র গুদাম থেকে চাল চুরি করে বেআইনিভাবে বিক্রি করেন। আর বিজেপি এই পঞ্চায়েতের ক্ষমতায় আসার পর থেকে সঞ্জীববাবু তা প্রকাশ্যেই করছেন বলে অভিযোগ এলাকাবাসীর।

যদিও অভিযুক্ত উপপ্রধানের দাবি, তিনি চাল চুরি করেননি, চাল মজুত করছিলেন। যদিও প্রশ্ন উঠেছে, পঞ্চায়েতের উপপ্রধান কেন চাল; মজুত করবেন? সেটা তো তাঁর কাজ নয়। এই প্রসঙ্গে সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানিয়েছেন, ‘গ্রামবাসীরাই চালভর্তি ভ্যান আটক করেছেন। তাঁরাই পুলিশকে খবর দিয়ে চাল বাজেয়াপ্ত করিয়েছে। আমাকে সব জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?