স্যামসাঙের মোবাইল ফোন ব্যবহার নিয়ে সতর্ক করল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি : আপনি কি স্যামসঙ মোবাইল ফোন ব্যবহার করে থাকেন? যদি ব্যবহার করে থাকেন, তাহলে সতর্ক হন। কারণ, যখন তখন আপনার ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য হ্যাক হতে পারে। বিষয়টি জানতে পেরেই এবার হাই রিস্ক অ্যালার্ট জারি করল কেন্দ্রীয় সরকার।

ইন্ডিয়ান কম্পিউটার রেসপন্স টিমের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকা জারি করা হয়েছে বিশেষ করে স্যামসাঙ গ্যালাক্সি ফোনের জন্য। কেন্দ্রের তরফে নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, মোবাইল গ্রাহকরা যেন তার স্যামসঙ ফোনটিকে নির্দিষ্ট সময় অন্তর আপডেট করেন।মোবাইল ফোনের অপারেটিং সিস্টেমকে আপডেট করার ওপরই জোর দেওয়া হয়েছে।

কেন্দ্রের তরফে যে রিপোর্ট পেশ করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, অ্যান্ডরয়েট ফোনের ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর ভার্সানের সফটওয়্যার খুব সহজেই হ্যাক করতে পারেন হ্যাকাররা।এর ফলে যেকোনও গ্রাহকের মোবাইল ফোনে থাকা গুরুত্বপূর্ণ তথ্য খুব সহজেই হাতিয়ে নিতে পারবেন হ্যাকাররা। হ্যাকাররা যাতে এই কাজ করতে না পারেন, সেজন্য নির্দিষ্ট সময় অন্তর অপারেটিং সিস্টেমকে আপডেটের ওপর জোর দেওয়া হয়েছে। যদি কোনও গ্রাহক এই আপডেট না করেন, তাহলে যেকোনও মুহূর্তে তার ফোন হ্যাক হতে পারে ও গ্রাহকের মোবাইল থেকে তথ্য চুরি হয়ে যেতে পারে।

কয়েকমাস আগে পেগেসাস ম্যালওয়্যার ব্যবহার করে তথ্য হাতিয়ে নেওয়ার খবর প্রকাশ্যে আসে।পেগেসাস ম্যালওয়্যার ব্যবহার করে ফোনে আড়ি পাতার খবর সকলকে চমকে দিয়েছিল। দেশের বেশ কয়েকজন বিশিষ্ট জনের ফোনে আড়ি পাতার খবর প্রচারিত হয়। অস্বস্তিতে পড়তে হয় কেন্দ্রীয় সরকারকে। সেই একই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য আগেভাগেই মোবাইল গ্রাহকদের সতর্ক করল কেন্দ্র।

 

 

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার