নলহাটিতে পরিত্যক্ত খাদান থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক

Share:

নিজস্ব প্রতিনিধি,নলহাটি: নলহাটিতে পরিত্যক্ত খাদান থেকে উদ্ধার বিপুল জিলেটিন সহ ডিটোনেটর। একে ঘিরে দেখা দেয় এলাকায় চাঞ্চল্য।প্রচুর পরিমাণে বিস্ফোরক মজুদ থাকার হদিশ পেল পুলিশ। মজুদ বিষ্ফোরক গুলির মধ্যে রয়েছে ১৪ হাজার জিলেটিন স্টিক,২১হাজার ডিটোনেটর, ও ১৪বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট। ঘটনাটি বীরভূমের নলহাটি থানার(Nalhati P.S.) বাহাদুরপুর পাথর শিল্পাঞ্চলের চন্দননগর গ্রামে(Chandannagar Village)।

শুক্রবার গভীর রাতে সূত্র মারফত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশ সেখানে অভিযান চালিয়ে চন্দননগর গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমানে বিষ্ফোরক মজুদ থাকার বিষয়টি নিশ্চিত করে। বাড়িটির চারিদিকে পুলিশ মোতায়েন করে ঘিরে রাখা হয়। শনিবার সকালে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও বম্ব স্কয়ার্ডের(Bomb Squard) লোকজন ঘটনাস্থলে গিয়ে মজুদ থাকা বিষ্ফোরক গুলি উদ্ধার করবে।

গত ১০ জুন এই এলাকা থেকে বিষ্ফোরক মজুত রাখার অভিযোগে মনোজ ঘোষ নামে এক তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের সদস্যকে গ্রেফতার করে এনআইএ(NIA)। তার পরেও ওই এলাকায় বিপুল পরিমানে বিষ্ফোরক মজুদ থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । কে বা কারা এই বিপুল পরিমাণ বিস্ফোরক ওই জায়গার মধ্যে লেগেছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে।

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?