মাহির বছরে আয় ৮ লক্ষ টাকা, দেনা ১৮ লক্ষের বেশি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী -১ (তানোর-গোদাগাড়ী) আসনে নির্দল প্রার্থী হয়ে লড়ছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। আর ভোটে লড়তে গিয়ে নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায় তিনি জানিয়েছেন, তাঁর বার্ষিক আয় আট লক্ষ টাকা। আর বাজারে দেনা রয়েছে ১৮ লক্ষ ২০ হাজার টাকার বেশি। অর্থা‍ৎ বার্ষিক আয়ের চেয়ে ঋণের পরিমাণ দ্বিগুণেরও বেশি।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে শাসকদল আওয়ামী লীগের হয়ে লড়তে চেয়ে মনোনয়নপত্র কিনেছিলেন মাহি। যদিও ভাগ্যে শিঁকে ছেড়েনি। ফলে নির্দল প্রার্থী হয়েই ভোটে লড়ার সিদ্ধান্ত নেন। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় তিনি নিজের শিক্ষাগত যোগ্যতা হিসাবে বিবিএ (মার্কেটিং) উল্লেখ করেছেন। বার্ষিক আয়ের উ‍ৎস হিসাবে দেখিয়েছেন অভিনয়, ব্যবসা এবং অন্যান্য সূত্রে আয়। ব্যবসা থেকে তিনি বার্ষিক আয় দেখিয়েছেন তিন লাখ টাকা। পেশা থেকে দেখিয়েছেন চার লাখ টাকা। অন্যান্য ক্ষেত্র থেকে আয় ১ লাখ ২৫ হাজার টাকা। অর্থাৎ সব মিলিয়ে তাঁর বার্ষিক আয় সোয়া আট লাখ টাকা।

হলফনামায় স্থাবর কোনও সম্পদের কথা উল্লেখ করেননি মাহি। অর্থাৎ তাঁর নামে কোনও জায়গা-জমি, ফ্ল্যাট ও বাড়ি নেই। তবে অস্থাবর সম্পদ রয়েছে বলে জানিয়েছেন। আর সেই অস্থাবর সম্পদ হিসাবে নগদ দেড় লাখ টাকা, ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে ১ লাখ ১৪ হাজার ৫৫৮ টাকা জমা থাকার কথা জানিয়েছেন। স্বামী রাকিব সরকারের কাছে নগদ ৩ লাখ টাকা ছাড়াও ব্যাঙ্কে ২৫ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা থাকার কথা উল্লেখ করেছেন। অস্থাবর সম্পদ হিসাবে ৩০ তোলা সোনার কথাও হলফনামায় উল্লেখ করেছেন ঢাকাই সিনেমার নায়িকা।

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩