ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ধুপগুড়ি শহরে

Share:

নিজস্ব প্রতিনিধি,ধুপগুড়ি: শনিবার সকালে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ধুপগুড়ি শহরে।ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি শহরের মহাবীর স্থান সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে প্রতিদিনের মতো দোকান খোলেন পিন্টু বিশ্বাস(Pintu Biswas) নামে ওই দোকান মালিক। পাশে থাকা অপর এক দোকানদারের সঙ্গে কথাও বলেন তারপরেই দোকানের শাটার বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে পিন্টু বিশ্বাস।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ধুপগুড়ি শহরের নেতাজি পাড়া(Netajipara) এলাকার বাসিন্দা পিন্টু বিশ্বাস তিনি ধুপগুড়ির মহাবীর স্থানে বিগত বছর পাঁচেক ধরে কাপড়ের ব্যবসা করতেন।আত্মহত্যার ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। তার আত্মীয় পরিজনদের তরফে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন পিন্টু বিশ্বাস। কাউকে কিছু না জানিয়ে এখনো ঘটনায় সমগ্র শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।ঘটনার তদন্তে ধুপগুড়ি থানার(Dhupguri P.S.) পুলিশ।

অন্যদিকে,পৌষমাসের শুরুর হওয়ার প্রথম শনিবারের সকালে উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরের শ্রী শ্রী রামপ্রসাদ স্মৃতি মন্দিরের কালী মন্দিরে পুজো দিতে যান ব্যারাকপুর (Barrackpore)লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং(MP Arjun Singh)। মায়ের মন্দিরে পুজো দিয়ে মন্দিরে বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। গোটা মন্দিরটি পরিদর্শন করার পর সাংসদ অর্জুন সিং বলেন, এই মন্দিরটিকে নিয়ে কিছু করার চিন্তাভাবনা আমার দীর্ঘদিন ধরেই রয়েছে। আজ মন্দির কমিটির সদস্যরা মন্দিরটির আর ভালো করে সংস্কার করার ব্যাপারে অনুরোধ জানিয়েছেন। আমি ওনাদের আশ্বাস দিয়েছি মন্দির সংস্কারের বিষয়ে যা যা দরকার সেই বিষয়ে আমি সাহায্য করতে প্রস্তুত। পুজো দেওয়ার পরে মন্দির গেটের সামনে দু:স্থ অসহায় মানুষদের হাতে নতুন কম্বল তুলে দেন ব্যারাকপুরের সাংসদ।

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার