দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কমল নাথকে ‘গলাধাক্কা’, মধ্যপ্রদেশে কংগ্রেসের কাণ্ডারী ওবিসি সম্প্রদায়ের জিতু পাটোয়ারি

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: জল্পনাই সত্যি হলো। বিধানসভা ভোটে ভরাডুবি হওয়ায় মধ্যপ্রদেশের দায়িত্ব থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথকে গলা ধাক্কা দিল কংগ্রেস। নয়া প্রদেশ সভাপতি হয়েছেন তরুণ নেতা জিতু পাটোয়ারি। শুধু প্রদেশ সভাপতির দায়িত্ব থেকেই কমল নাথকে সরানো হয়নি। এমনকি বিরোধী দলনেতার পদও দেওয়া হয়নি। মধ্যপ্রদেশের বিরোধী দলনেতা করা হয়েছে উমাঙ্গ সিংহারকে। পরিষদীয় দলের উপনেতা হয়েছেন হেমন্ত কাতারে।

সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে মধ্যপ্রদেশে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। গতবার ১০৯টি আসনে জয়ী হলেও এবার মাত্র ৬৬টি আসনে জয়ী হয়েছে দল। আর দলের এমন শোচনীয় ফলাফলের জন্য প্রদেশ সভাপতি কমল নাথকেই কাঠগড়ায় তুলেছিলেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ ছিল, সরকার গড়ার মতো অনুকুল পরিবেশ থাকা সত্বেও উল্টোপাল্টা বিবৃতি দিয়ে বিজেপির সুবিধা করে দিয়েছেন কমল নাথ। তাছাড়া নিচুতলার কর্মী-সমর্থকদের সঙ্গেও প্রচণ্ড দুর্ব্যবহার করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, মধ্যপ্রদেশে দলের শোচনীয় ফলাফলের পরেই কংগ্রেস শীর্ষ নেতৃত্বের চোখে খলনায়ক হয়ে ওঠেন প্রদেশ কংগ্রেস সভাপতি কমল নাথ। তাঁকে ইস্তফা দেওয়ার নির্দেশও দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তবে সেই নির্দেশ অমান্য করে পদ আঁকড়ে থাকেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাই শেষ পর্যন্ত তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন কংগ্রেস সভাপতি। কমল নাথের পরিবর্তে যাঁর হাতে মধ্যপ্রদেশে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সেই জিতু পাটোয়ারি তরুণ ও যুবদের কাছে যথেষ্টই জনপ্রিয়।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ