বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৯ জনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বিস্ফোরক প্রস্তুতকারক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। জানা গিয়েছে, নাগপুর থেকে ৫৫ কিলোমিটার দূরে বাজার গ্রামে অবস্থিত একটি সোলার এক্সপ্লোসিভ কোম্পানিতে বিস্ফোরণ ঘটে।  এই বিস্ফোরণের জেরে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৯জন তবে নিহতের সংখ্যা আরও  বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কাস্ট বুস্টার প্ল্যান্টে প্যাকিং প্রক্রিয়া চলাকালীন বিস্ফোরণটি ঘটে বলে জানা গিয়েছে।

নাগপুর গ্রামীণের পুলিশ সুপার জানিয়েছেন, বিস্ফোরণের পর প্রস্তুতকারক কারখানার একটি অংশ ধসে পড়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও উদ্ধার অভিযান চলছে এবং ভেতরে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে প্রস্তুতকারক কারখানার ভেঙে পড়ে যায়। এরজেরে উদ্ধার অভিযান চালাতে বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে উদ্ধারকর্মীদের।

তবে , আচমকাই এই বিস্ফোরণের জেরে গ্রামের এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।  কি করে এই ভয়াবহ বিস্ফোরণের কাণ্ডটি ঘটলো তা এখনও পর্যন্ত জানা যায়নি। বর্তমানে জোরকদমে চলছে উদ্ধারকার্য। মনে করা হচ্ছে উদ্ধারকাজ শেষ হলে আরও বাড়বে নিহতের সংখ্যা। গুরুত্বর জখমদের ভর্তি করা হচ্ছে হাসপাতালে।  ইতিমধ্যেই এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত । তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যায় সেই দিকেও নজর দেওয়া হচ্ছে। 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে