৮২ তম তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা দিবস পালিত হল

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: ১৯৪২ সালের ১৭ ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়।সর্বাধিনায়ক হন বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত।অর্থসচিব ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয়কুমার মুখোপাধ্যায় এবং স্বরাষ্ট্রসচিব ছিলেন সুশীল কুমার ধাড়া। ১৯৪৪ সালে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী ছিল তাম্রলিপ্ত জাতীয় সরকারের অস্তিত্ব। রবিবার তমলুকের(Tamluk) নিমতৌড়িতে ৮২ তম তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা দিবস পালিত হয়।

সাথে সাথে গান্ধীভবনের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র(Ex Minister Soumen Mahapatra),HDA র চেয়ারম্যান জ্যোতির্ময় কর, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক সহ অন্যান্য নেতৃত্ব। তৃণমূলের মুখপাত্র তনময় ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সুশীল কুমার ধারা বিজেপি তাদের লোক বলে দাবি করলেও যদি ভারতের ইতিহাস ঘেঁটে দেখা যায় তাহলে দেখা যাবে তাম্রলিপ্ত সরকারের সঙ্গে ব্রিটিশ আধিপত্যের লড়াই ছিল আর সেই সময় ব্রিটিশদের পক্ষে ছিলেন আজকের বিজেপির(BJP) সংঘ পরিবারের লোকজনেরা। কিন্তু বর্তমানে ভোটের রাজনীতি করার জন্য এবং সবকিছু ছিনিয়ে নেওয়ার জন্য সেই সময় তাম্রলিপ্ত সরকারের প্রতিনিধিদের নিজেদের লোক বলে দাবি করছে বিজেপি। সাধারণ মানুষ সব জানে সব বোঝে ।

ভোট বাক্সে এর জবাব দেবে।অন্যদিকে,লোকসভা ভোটের আগেই তমলুক সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় উদ্বোধন হল রবিবার। সামনে লোকসভা ভোট আর সেই ভোটকে চোখ করে শুভেন্দু অধিকারীর জেলাতে তমলুক সাংগঠনিক তৃণমূল কংগ্রেস উদ্যোগে নিমতৌড়িতে এক তৃণমূল কার্যালয়ে উদ্বোধন হল রবিবার ।উপস্থিত ছিলেন তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ,বিধায়ক সৌমেন মহাপাত্র, তমলুক সাংগঠনিক জেলার সভাপতি অসিত ব্যানার্জি সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের