এগরাতে মধ্যরাতে ২০জন সশস্ত্র ডাকাত চালাল গৃহস্থ বাড়িতে লুটুপাট

Share:

নিজস্ব প্রতিনিধি,এগরা : ফের ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার(Egra P.S.) জেড়থান গ্রাম পঞ্চায়েতের কাঁটাবনি মৌজার তালপুকুর(Talpukur) এলাকার ঘটনা। অভিযোগ, পনেরো- কুড়ি জনের সশস্ত্র দুস্কৃতীরা মুখে কাপড় বেঁধে গৃহস্থের বাড়ির মেন গেটের দুটো তালা ভেঙে বাড়ির মধ্যে ঢুকে আলমারি থেকে নগদ প্রায় সাড়ে আট লক্ষ টাকা এবং বেশ কয়েক ভরি সোনা ও রুপার গয়না নিয়ে চম্পট দেয়। পাশাপাশি মোবাইল ফোনও কেড়ে নিয়ে যায় বলে অভিযোগ।

ঐ গৃহস্থ বাড়ির মালিক সাহিনা বিবি জানিয়েছেন, শনিবার মধ্য রাতে দুস্কৃতীরা মুখে কাপড় বেঁধে এসেছিল। প্রথমে ঘরের মেন গেটের তালা ভেঙে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। এরপরে ভোজালি, অস্ত্রশস্ত্র-সহ পিস্তল বার করে প্রাণনাশের হুমকিও দেয়। অভিযোগ, সশস্ত্র দুস্কৃতীরা বেশকিছুক্ষণ বাড়ির মধ্যে লুঠপাট চালায়। পাশাপাশি বাড়ির লোকেদের মারধরও করে বলে অভিযোগ।

তারপরে আলমারির তালা ভেঙে নগদ প্রায় সাড়ে আট লক্ষ টাকা এবং বেশ কয়েক ভরি সোনার গয়না নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। রবিবার বেলার দিকে এগরা থানার তদন্তকারিক আধিকারিকেরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। পুলিশও পুর বিষয়টি খতিয়ে দেখছে। তবে এ বিষয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের