দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় বৃহস্পতিতে অরবিন্দ কেজরিওয়ালকে সমন ইডির

নিজস্ব প্রতিনিধি: দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আগামী বৃহস্পতিবার তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার বিকেলেই ইমেলের মাধ্যমে সমনের কথা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও ইডির তলবে দিল্লির মুখ্যমন্ত্রী সাড়া দেবেন কিনা, তা জানা যায়নি। 

২০২১ সালের দিল্লি আবগারি নীতি পরিবর্তন নিয়ে কয়েকশো কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগে তদন্ত শুরু করেছে দুই কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডি। গত ২৬ ফেব্রুয়ারি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়াকে গ্রেফতার করেছিল ইডি। পরে ৯ মার্চ জেল হেফাজতে থাকাকালীন তাঁকে গ্রেফতার করে ইডি। গত ৪ অক্টোবর দিনভর তল্লাশি শেষে আম আদমি পার্টির সাধারণ সম্পাদক তথা রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকায় সিবিআইয়ের পক্ষ থেকে দিল্লির মুখ্যমন্ত্রীকে জেরা করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের জন্য গত ২ নভেম্বর তলব করেছিল আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। যদিও সেই সমনে সাড়া দেননি আপ সুপ্রিমো। মধ্যপ্রদেশে বিধানসভা ভোটের প্রচারে অংশ নিতে সেবার তলব এড়িয়ে গিয়েছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো।  পাঁচ রাজ্যের বিধানসভা ভোট পর্ব মিটে যাওয়ার পরেই ফের দিল্লির মুখ্যমন্ত্রীকে তলবের রাস্তায় হাঁটল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিয়ম অনুযায়ী, কোনও ব্যাক্তি তিনবার সমন এড়ালে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা যায়। কেজরিওয়ালের ক্ষেত্রে ওই নীতি মেনে চলা হবে বলে এদিন ইডির এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন।

 

Published by:

Share Link:

More Releted News:

ভোটগ্রহণের সময় বাড়ানোর আর্জি, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন TVK প্রধান বিজয়

লক্ষ্মীবারে ধাক্কা শেয়ার বাজারে, একধাক্কায় ৬২৫ পয়েন্ট পড়ল সেনসেক্স

দু’দিনে ২ মহিলাকে ধর্ষণ, প্রকাশ্যে দিল্লিতে আমলার মেয়েকে খুনে অভিযুক্তের কুকীর্তি

‘দেওরকে এখনই ছেড়ে দাও’, হাইটেনশন টাওয়ারের মাথায় চড়ে পুলিশকে হুমকি বৌদির

সিমেন্ট-প্লাস্টার ছাড়াই তৈরি হয়েছে ১১৫ ফুট উঁচু এই মন্দির, রয়েছে অসাধারণ কাহিনি

বাংলার সঙ্গেই তামিলনাড়ুতে ভোট, দক্ষিণের এই রাজ্যে এবার লড়াই ত্রিমুখী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ