ব্যস্ত হাওড়া স্টেশন থেকে ৭ বাংলাদেশিকে পাকড়াও পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: ৭ বাংলাদেশী নাগরিককে হাওড়া স্টেশন থেকে আটক করেছে পুলিশ। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে শেখ জাকির নামের এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে প্রথমে আটক করে পুলিশ। পরবর্তীতে ধৃতের কাছে তথ্য পেয়ে অভিযান চালিয়ে বেশ কয়েকজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলাকে ব্যস্ত হাওড়া স্টেশনের(Howraha Station) প্ল্যাটফর্ম থেকে আটক করে। তদন্তে জানা যায়, এরা বাংলাদেশী নাগরিক। এরা শেখ জাকিরের সহায়তায় উত্তর ২৪ পরগণার ঘোজাডাঙ্গা, বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকেছিল।

এরা নির্মাণ শ্রমিক, দিনমজুরি এবং গৃহকর্মী হিসাবে কাজের জন্য বেঙ্গালুরু যাবার পরিকল্পনা করেছিল বলে জানা গেছে। তবে জিজ্ঞাসাবাদের সময় এরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বলে অভিযোগ। হাওড়া জিআরপি ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে। একাধিক বাংলাদেশী হাওড়া স্টেশনে ভিড় থেকে ধরা পড়ার পর সেখানকার নজরদারি আরো জোরদার করা হয়েছে। অন্যদিকে, উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর (Barrackpore)ষষ্ঠীতলা এলাকায় পুলিশকর্মী ফ্ল্যাট লক্ষ্য করে গুলি ছোড়ে।রবিবার রাত এগারোটা নাগাদ গুলির আওয়াজ শোনা যায় ফ্ল্যাটের তিন তলায় থাকা একটি ঘরের রান্না ঘরে।

সোমবার সকালে উঠে বাড়ির গৃহকর্তা ব্যারাকপুর লাট বাগানে কর্মরত পুলিশকর্মীর গুলির খোল খুঁজে পান। খবর দেওয়া হয় টিটাগড় থানার(Titagar P.S.) পুলিশকে। টিটাগড় থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে উল্টো দিকের বাড়ির একজন এয়ারপোর্টের কর্মীকে আটক করে। পুলিশ সূত্রে খবর, তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে ,বন্দুকটি ছিল পাখি মারার বন্দুক। ঘটনার তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ। কি উদ্দেশ্যে ওই ব্যক্তি এই গুলি ছুড়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য