১৯ হাজার অভিবাসীদের গ্রেফতার সৌদি আরব প্রশাসনের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ অবৈধ অভিবাসীদের ধরতে সৌদি আরব জুড়ে  শুরু হয়েছে অভিযান। মূলত এই অভিযান সৌদি আরবের নিজস্ব আবাসন-নীতি, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন নিয়ে।  ইতিমধ্যেই  শ্রম আইন লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধে প্রায় ১৯ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে।  সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ৭ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত  দেশজুড়ে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান চালিয়েছে। তাতেই গ্রেফতার হয়েছেন ১৯ হাজার জন।

জানা গিয়েছে, ১১ হাজার ৬৬৪ জনকে আবাসিক নিয়ম ভঙ্গের অপরাধে আটক করা হয়েছে। এছাড়া ৪ হাজার ৩০১ জনকে সীমান্তের নিরাপত্তা বিধি লঙ্ঘন এবং ২ হাজার ৪৬৩ জনকে শ্রম আইন লঙ্ঘনের অপরাধে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া নাগরিকরা মূলত  ৩৬ শতাংশ ইয়েমেনি, ৬২ শতাংশ ইথিওপিয়ান এবং ২ শতাংশ বিভিন্ন দেশের । জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন নারীরাও রয়েছে।  

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যে কোন ধরনের বেআইনি কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে  এই অভিযান অব্যহত থাকবে। পাশাপাশি কোনো অভিবাসীকে কেউ অবৈধভাবে আশ্রয়ের সুযোগ করে দিলেও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এমন অভিযোগ প্রমাণ হলে, ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা দিতে হবে। একথায় নিরাপত্তা বিধি লঙ্ঘন নিয়ে কঠোর সৌদি আরবের প্রশাসন।

যৌতুকে বুলেট ও ২ লক্ষ টাকা না মেলায় রণক্ষেত্র, বিয়ের মণ্ডপেই হাতাহাতি বর-কনেপক্ষের

মুম্বাই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত

স্বরূপ বিশ্বাসকে নিয়ে স্টুডিওপাড়ায় পুলিশ, টেকনিশিয়ানের অফিসে চলছে তল্লাশি

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট