CBI-কে তদন্ত করার সাধারণ অনুমতি প্রত্যাহার করেছে বাংলা সহ দেশের ১০টি রাজ্য

দেশের ১০টি রাজ্য CBI-কে তদন্ত করতে দেওয়ার সাধারণ অনুমতি প্রত্যাহার করে নিয়েছে। জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে এজেন্সিরাজ কায়েমের ফসল। বিরোধীদের ঘরে এজেন্সি লেলিয়ে দেওয়ার ফল। যাই বলুন না কেন, এটা অস্বীকার করার উপায় নেই যে মোদি জমানায় দেশের মধ্যে এজেন্সির দাপট বেড়েছে বহুগুণ। এমনকি তাঁদের কার্যকলাপ যে সব সময় আইন মেনেও হচ্ছে না তার বহু নিদর্শন যেমন সামনে এসেছে তেমনি এই বিষয়ে এজেন্সিগুলিকে সতর্কও করে দিয়েছে সুপ্রিম কোর্ট(Supreme Court)। যদিও ছবিটা তাতে বদলায়নি। এই অবস্থায় এদিন অর্থাৎ বুধবার সংসদে(Parliament) প্রশ্নোত্তর পর্বে চাঞ্চল্যকর এক তথ্য পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি একটি প্রশ্নের উত্তরে লিখিত ভাবে জানিয়েছেন, বাংলা(Bengal) সহ দেশের ১০টি রাজ্য CBI-কে তদন্ত করতে দেওয়ার সাধারণ অনুমতি প্রত্যাহার(General Consent Withdrawn) করে নিয়েছে। যার অর্থ আদালতের নির্দেশ ভিন্ন CBI আর ওই সব রাজ্যের কোনও বিষয়ে কোনও হস্তক্ষেপ বা তদন্ত করতে পারবে না সেই রাজ্যের সরকারের বিনা অনুমতিতে।    

সংবিধানে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের হাতে। তাই সেখানকার কোনও ঘটনায় কেন্দ্রের নির্দেশে তদন্ত করতে হলে সেই রাজ্যের অনুমতি নিতে বাধ্য থাকে Central Bureau of Investigation বা CBI। কেননা এই কেন্দ্রীয় এজেন্সি গঠন হয়েছে যে Delhi Special Police Establishment Act, 1946’র মাধ্যমে তারই ৬ নম্বর ধারা অনুসারে এই কেন্দ্রীয় এজেন্সি কেন্দ্রের নির্দেশে কোনও তদন্তে নামতে চাইলে তাঁকে সংশ্লীষ্ট রাজ্য সরকারের অনুমতি নিতে হবে। রাজ্য অনুমতি দিতে তাঁরা সেই বিষয়ে রাজ্যে গিয়ে তদন্ত করতে পারবে নাহলে পারবে না। যদিও আদালত কোনও বিষয়ে তদন্তের নির্দেশ দিলে সেই শর্ত মানার প্রয়োজন থাকে না। রাজ্যগুলির তরফে CBI-কে দেওয়া এই সাধারণ অনুমতিই এখন প্রত্যাহার করে নিয়েছে দেশের ১০টি রাজ্য।

জানা গিয়েছে, এই রাজ্যগুলি হল – পঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয়া, তামিলনাড়ি, তেলেঙ্গানা ও কেরল। দেশজুড়ে এজেন্সিরাজ কায়েম করে যে দেশের গণতন্ত্রকেই বিপন্ন করে তোলা হচ্ছে সেটা অবশ্য স্বীকার করছে না গেরুয়া শিবির। বরঞ্চ এই কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগিয়ে যাতে বিরোধী কন্ঠস্বর সম্পূর্ণ ভাবে স্তব্ধ করে দেওয়া যায় তার জন্য গেরুয়া শিবির চাইছে এমন আইন প্রণয়ন করতে যার মাধ্যমে CBI দেশের যে কোনও রাজ্যের যে কোনও বিষয়ে যখন খুশি তদন্ত করতে পারবে। তার জন্য যেন আর রাজ্যের অনুমতি না নিতে হয়।

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস