সংসদ হামলার ঘটনায় প্রাক্তন পুলিশ কর্তার ছেলেকে আটক

Share:

নিজস্ব প্রতিনিধি : সংসদে হামলার ঘটনায় প্রাক্তন পুলিশ কর্তার ছেলেকে আটক করল দিল্লি পুলিশ। জানা গিয়েছে, প্রাক্তন পুলিশ কর্তার ছেলে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই ইঞ্জিনিয়ারের নাম সাইকৃষ্ণ। সাইকৃষ্ণের সঙ্গে ধৃত মনোরঞ্জনের যোগসাজশ রয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি উত্তরপ্রদেশ থেকেও এক ব্যক্তিকে আটক করেছে দিল্লি পুলিশ।

জানা গিয়েছে, আটক হওয়া প্রাক্তন পুলিশ কর্তার ছেলের নাম সাইকৃষ্ণ। সাইকৃষ্ণ অবসরপ্রাপ্ত ডেপুটি পুলিশ সুপার ভিত্তাল জাগলির ছেলে। সাইকৃষ্ণের বাড়ি বিদ্যাগিরি এলাকায়। বাড়ি থেকেই তিনি কাজ করেন। বুধবার রাতে দিল্লি পুলিশের একটি প্রতিনিধি দল যায় সাইকৃষ্ণের বাড়িতে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সাইকৃষ্ণকে দিল্লিতে নিয়ে আসা হচ্ছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সাইকৃষ্ণ ও ডি মনোরঞ্জন দুজনেই বেঙ্গালুরু ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেন। দুজনেই একই ইঞ্জিনিয়ারিং কলেজের রুমমেট ছিলেন। সংসদ হামলার ঘটনার পিছনে মনোরঞ্জনকে সহযোগিতা করেছিলেন বলে তদন্তকারীদের কাছে খবর।

এই ঘটনায় ভাই সাইকৃষ্ণকে নির্দোষ বলেছেন তাঁর বোন। তিনি জানান, তাঁর ভাই নির্দোষ। তাঁর ভাই কোনও ভুল কাজ করেনি। তাঁর পরিবার তদন্তের কাজে সবরকম সহযোগিতা করছে। তাঁর ভাই ও মনোরঞ্জন রুমমেট ছিলেন। এখন তাঁর ভাই বাড়ি থেকেই কাজ করেন।

পাশাপাশি উত্তরপ্রদেশের জালালপুর থেকে আরও এক ব্যক্তিকে এই ঘটনায় আটক করেছে পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম পঞ্চাশ বছর বয়সি অতুল কুলক্ষেত্র। তিনিুও হামলার ঘটনায় ধৃতদের সহযোগিতা করেছিলেন বলে জানা গিয়েছে।উল্লেখ্য, এই ঘটনায় ইতিমধ্যে ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন