Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্ত্রীকে ফোন করার ২ মিনিটের মধ্যেই  আত্মহত্যা স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্ত্রীকে ফোন করে আত্মহত্যা করেন স্বামী। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলায়। জানা গিয়েছে, ৪১ বছর বয়সী স্বামী তাঁর স্ত্রীকে ফোন করে তার কণ্ঠস্বর শোনার ইচ্ছা প্রকাশ করে। তারপরেই আত্মহত্যা করেন স্বামী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডোম্বিভলির বাসিন্দা সুধাকর যাদব ও তাঁর ৩১ বছর বয়সী স্ত্রীর মধ্যে গত ১৯ ডিসেম্বর ছোটখাটো ঝগড়া হয়। এই ঘটনার পরের দিনই সকাল ১০টা নাগাদ সুধাকর মুম্বাইয়ের কুর্লায় কর্মরত সঞ্জনাকে ফোন করে জানান, তিনি দুই মিনিটের জন্য তাঁর কণ্ঠ স্বর শুনতে চান। ফোন করার পর সঞ্জনা পুলিশকে জানান, তিনি হোয়াটসঅ্যাপে সুধাকরের একটি ছবি পেয়েছেন।

এই ঘটনার পর সঞ্জনা তার প্রতিবেশীকে তার স্বামীর খোঁজখবর নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। প্রতিবেশী দরজায় কড়া নাড়লেও কোনও সাড়া মেলেনি। এরপর তাঁরা  দরজা ভেঙে সুধাকরকে জুলন্ত অবস্থায় দেখে। এমন অবস্থায় দেখেই স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এই খবর পেয়েই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ডোম্বিভিলির বিষ্ণু নগর পুলিশ। এরপরেই সুধাকরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

এই আত্মহত্যার জন্য মামলা দায়ের করেছে বিষ্ণু নগর এলাকার পুলিশ। ইতিমধ্যেই সঞ্জনাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ । শুধু তাই  নয় দম্পতির পরিবারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে পুলিশ। তবে কি কারণে সুধাকর আত্মহত্যা করলো তা নিয়ে উঠছে প্রশ্ন।

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

স্কুটার দেওয়ার নামে বাবা-মাকে BMW উপহার ছেলের, ভাইরাল ভিডিও

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

গেরুয়া আবিরে মাতোয়ারা নবান্ন , উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান

‘ঈশ্বর শক্তি দিক তোমায়’, বিপুল ভোটে তামিলনাড়ুতে জয়ী বিজয়ের দল, অভিনন্দন রীতেশের

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির

‘আমরা হারিনি, পদত্যাগের প্রশ্নই ওঠে না,’ কালীঘাটে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি মমতার

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন