‘আমরা হারিনি, পদত্যাগের প্রশ্নই ওঠে না,’ সাংবাদিক বৈঠকে সাফ জানালেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আমরা হারিনি, কমিশন ও বিজেপি আঁতাত করে আমাদের হারিয়েছে। তাই পদত্যাগের কোনও প্রশ্নই নেই।’ মঙ্গলবার (৬ মে) কালীঘাটের হরিশ চট্টোপাধ্যায় স্ট্রিটে সাংবাদিক বৈঠকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যক ভোট পেয়ে ক্ষমতায় বিজেপি। চলছে বিজেপির সরকার গঠনের প্রস্তুতি। তৃণমূল এখন বিরোধী দলের আসনে। তার মাঝেই বিস্ফোরক দাবি করেছেন মমতা। কবে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন মমতা? সেই প্রশ্ন নিয়েই আলোচনা চলছে রাজ্য রাজনীতিতে। এর মাঝেই আজ, মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে মমতা বলেন ‘কেন পদত্যাগ করব? ‌আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে? এত দিন আমি চেয়ারে ছিলাম। অনেক কিছু সহ্য করেছি। কিন্তু এখন আমি মুক্ত পাখি। সাধারণ মানুষ। আর সহ্য করব না। সব অত্যাচারের বিরুদ্ধে লড়াই করব। আমি রাস্তার লোক। রাস্তায় ছিলাম, রাস্তায় থাকব।’

আরও পডুন: ‘পরিবর্তন আসুক শান্তিতে, হিংসার পথে নয়’, নতুন সরকারকে নিয়ে পোস্ট কাঞ্চনের

বাংলার জনাদেশকে অস্বীকার করে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন তাঁর বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছে রাজ্য বিজেপি। এই সিদ্ধান্ত সংবিধান বিরোধী বলে দাবি গেরুয়া শিবিরের। মমতা আরও বলেন, ‘২০০৪ সালেও এই জিনিস দেখিনি। ১৯৭২-এর সন্ত্রাসের কথা শুনেছি। চোখে দেখিনি। তবে এই বিজেপি সরকার সব কিছুকে ছাড়িয়ে গিয়েছে। বিজেপির লোকজন গণনাকেন্দ্রের ভিতরে ঢুকে মারধর শুরু করে। ১৩ হাজার ভোটে আমি লিড করছিলাম। ৩২ হাজারের বেশি পাওয়ার কথা ছিল। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ওরা গণনাকেন্দ্রে ঢুকেছে। সব ভেঙে দিয়েছে। এটা শুনেই আমি গেলাম। জগুবাজারের কাছে আমার গাড়ি আটকাল। বলল যেতে দেবে না। লিখিত অভিযোগ জানিয়েছি। আমাকে পিঠে-পেটে মেরেছে, পিছন দিক থেকে ধাক্কা দিয়েছে।’

এদিনের সাংবাদিক বৈঠকে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন। মমতা বলেন, ‘কমিশন পক্ষপাতদুষ্ট, বিচারব্যবস্থা নেই, কেন্দ্রীয় সরকার এক দলের শাসন চায়, তখন গণতন্ত্র কোথায় যাবে?’

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের