বিয়ে করতে চলেছেন ‘মা’-খ্যাত তিথি বসু, হয়ে গেল আইবুড়োভাতের প্রথম পর্ব

ছবিতে দেখা যাচ্ছে, কালো কুর্তা পরেছিলেন তিথি। কানে লাল রঙের ঝুমকো। মুখ খিলখিল হাসি।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে বিয়ের যেন ধুম লেগেছে। অগ্রহায়ণ মাস শুরু হতে না হতেই একের পর এক উইকেট পড়ছে টলিউডে। প্রথমে পরমব্রত-পিয়া, এরপর শ্রীপর্ণা রায় থেকে সন্দীপ্তা সেন, সৌরভ-দর্শনা প্রমুখ তারকা যুগল ইতিমধ্যেই ‘জাস্ট ম্যারেড’ তকমা পেয়ে গিয়েছেন। এবার এই তালিকায় যোগ হতে চলেছে টলিউডের আরও এক অভিনেত্রীর নাম। ‘মা’-খ্যাত তিথি বসু। কী অবাক হলেন? হয়ে গেল তাঁর প্রথম আইবুড়ো ভাতের অনুষ্ঠান। কবে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী?

কিন্তু সবেমাত্র কলেজ কমপ্লিট করলেন অভিনেত্রী, এক্ষুনি বিয়ে? শিশু শিল্পী হিসেবে কেরিয়ার শুরু তিথির। মা ধারাবাহিকের মাধ্যমে এনে দিয়েছিল তাঁকে অপার জনপ্রিয় তা। ২০০৯ থেকে ২০১৪, প্রায় ৫ বছর ধরে চলা বাংলার অন্যতম জনপ্রিয় মেগা ছিল মা। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ছিল মা। তবে এই ধারাবাহিকের পর দীর্ঘদিন অভিনয়ে দেখা যায়নি তাঁকে। ছবিতে দেখা যাচ্ছে, কালো কুর্তা পরেছিলেন তিথি। কানে লাল রঙের ঝুমকো। মুখ খিলখিল হাসি। পাতে সাজানো ভাত, পোলাও, নানা রকমের ভাজা, মাছের মাথা, ডাল ইলিশ মাছ, চিংড়ি মাছ, মাংস, পায়েস, মিষ্টি, চাটনি, পাপড়-সহ নানা রকমের খাবার। যদিও একাই আইবুড়ো ভাত খেলেন তিথি। পাশে দেখা গেল না হবু বরকে। 

এর আগে ক্রিকেটার দেবায়ুধ পালের সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের সম্পর্ক ছিল তিথির। কিন্তু সেই সম্পর্ক পরিণতি পাওয়ার আগেই ভেঙে যায়। তারপর থেকে তাঁর কোনও সম্পর্কের বিষয়ে কিছু শোনা যায়নি। তবে আইবুড়ো ভাত নয়, অভিনেত্রী প্রচারের জন্য এমন ছবি পোস্ট করলেন। এই মূহুর্তে তিথি অভিনয়ের পাশাপাশি ভ্লগিংও করেন। সুতরাং বুঝতেই পারলেন ফুড ভ্লগার হিসেবেই হয়তো খেতে গিয়েছিলেন আইবুড়ো ভাত। ছোটবেলা থেকেই বাবা হারা তিথি। তিথির মা একাই তাঁকে মানুষ করেছেন। বাবা তাঁদের ছেলে চলে গিয়েছিলেন। এরপর তিথি অভিনয়ে নেমে নিজের খরচা নিজেই চালান।

কন্নড় অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩৩ বছরের যুবকের দেহ, তদন্তে পুলিশ

হুইলচেয়ারে অলকা, হাঁটাচলা সম্পূর্ণ বন্ধ হয়েছে তাঁর? ভক্তদের কী জানালেন গায়িকা?

কৃষকের ছদ্মবেশে কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও, বড় সাফল্য হবিবপুর থানার পুলিশের

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

মোদির সঙ্গে বৈঠকে অ্যামাজন সিইও, ৪.১ লক্ষ কোটি বিনিয়োগের ঘোষণা

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

‘মেয়ের পড়াশোনা নিয়ে অনেক স্বপ্ন ছিল ওর বাবার!’ তারাতলা দুর্ঘটনায় অকালমৃত্যু ভাটপাড়ার পাপ্পুর

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক