নয়াগ্রামের বিভিন্ন গ্রামে চোলাই মদের বিরুদ্ধে অভিযান

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার অধীন কদমডিহা, নিমাইনগর,রাঙ্গিয়াম ,টটাসাই সহ একাধিক এলাকায় নয়াগ্রাম থানার(Nayagram P.S.) পুলিশ ও আবগারি দপ্তরের কর্মীদের যৌথ উদ্যোগে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালানো হয় । ওই গ্রামগুলিতে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর চোলাই মদ নষ্ট করে দেয় পুলিশ। বেআইনিভাবে গজিয়ে ওঠা চোলাই মদের ঠেক গুলিতে নয়াগ্রাম থানার পুলিশ ও আবগারি দফতরের(Excise Department) কর্মীরা গিয়ে তল্লাশি অভিযান চালায়।

তল্লাশি অভিযান চালিয়ে ২২০ লিটার চোলাই মদ ও ৪০৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ উদ্ধার করে নষ্ট করে দেওয়া হয়। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ও আবগারি দফতরের কর্মীরা ওই গ্রাম গুলিতে যাওয়ার আগেই চোলাই মদের কারবারিরা এলাকা ছেড়ে পালিয়ে যায় । যার ফলে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ওই গ্রামগুলিতে রমরমিয়ে চলছে চোলাই মদের রমরমা ব্যবসা। ওই গ্রাম গুলি থেকে বিভিন্ন এলাকায় চোলাই মদ পৌঁছে যেত চোলাই মদ কারবারিদের মাধ্যমে । যার ফলে প্রতিনিয়ত ওই গ্রামগুলিতে অশান্তি লেগেই থাকত।

তাই গোপন সূত্রে খবর পেয়ে, নয়াগ্রাম থানার পুলিশ ও আবগারি দপ্তরের কর্মীরা ওই গ্রামগুলিতে গিয়ে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালানো হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। উপস্থিত ছিলেন নয়াগ্ৰাম আবগারি দপ্তরের আই. সি জয়ন্ত বোস, নয়াগ্রাম থানার পুলিশ আধিকারিকরা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন নয়াগ্ৰাম আবগারি দপ্তরের আই. সি(IC) জয়ন্ত বোস বলেন, গ্রামেগঞ্জে চোলাই মদের রমরমা কারবার বন্ধ করতে প্রতিনিয়ত পুলিশের অভিযান চলবে। আগামী দিনে চোলাই মদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ গ্রহণ করা হবে।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং