জামালপুরে গরুচোর সন্দেহে ২জনকে পিটিয়ে খুন

পূর্ব বর্ধমানের জামালপুরে গরুচোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে মারল গ্রামবাসীরা। মৃতদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনায় বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই সংসদে নতুন একটি বিল ধ্বনি ভোটে পাশ হয়ে গিয়েছে। তাতে বলা হয়েছে, দেশে গণপিটুনি(Lynching) দিয়ে হত্যার ঘটনায় যারা দোষী সাব্যস্থ হবেন, তাঁদের ফাঁসির সাজা দেওয়া হবে। সেই বিলে রাষ্ট্রপতি সাক্ষর করলেই তা আইনে পরিণত হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে একশ্রেনীর মানুষ নিজেদের হাতে আইন তুলে নিতেই বেশি পছন্দ করেন। সেই সূত্রেই পূর্ব বর্ধমান(Purba Burdwan) জেলার দক্ষিণ সদর মহকুমার জামালপুরে(Jamalpur) গরুচোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে মারল গ্রামবাসীরা। মৃতদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনায় বলে জানা গিয়েছে। ওই একই ঘটনায় আরও এক যুবক আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। 

জানা গিয়েছে, জামালপুরের তুরুক ময়না গ্রামে বেশ কয়েকদিন ধরে গবাদি পশু চুরি যাচ্ছে। গ্রামবাসীদের দাবি, এক মাসে অন্তত ১৫টি গরু চুরি(Cattle Theft) গিয়েছে। পুলিশকে অভিযোগ জানিয়েও লাভ হয়নি কিছুই। তাই তাঁরা নিজেরাই পাহারা দিচ্ছেন রাতে। সেই সূত্রেই তাঁরা শুক্রবার রাতে দেখেন গ্রামেরই এক বাসিন্দার বাড়িতে ঢুকে ৪ যুবক মোষ চুরির চেষ্টা করছে। মোষ বের করার সময় তাদের ঘিরে ধরেন তাঁরা। ক্ষিপ্ত গ্রামবাসীদের হাত থেকে বাঁচতে ৪ যুবক গ্রামেরই একটি পুকুরে ঝাঁপ দেয়। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর গ্রামবাসীরা যে যার ঘরে চলে যান। প্রায় ঘণ্টাদুয়েক পর পুকুর থেকে ওঠার পর পোশাক বদল করছিল ৩জন। কোনওক্রমে অন্তর্বাস পরে এলাকা ছাড়ার চেষ্টা করে তারা। সেই সময় ফের গ্রামবাসীরা ওই ৩জনকে ঘিরে ধরে চলে ব্যাপক মারধর। তাতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। ১ যুবক পালিয়ে গিয়ে প্রাণে বাঁচে।

গণপিটুনির খবর পেয়ে প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। রক্তাক্ত অবস্থায় ৩জনকে উদ্ধার করে তাঁরা বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাকে নিয়ে আসে। সেখানেই চিকিৎসকেরা ২জনকে মৃত(Death of 2 Youth) বলে ঘোষণা করেন। একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি। তবে কারা কারা গণপিটুনির ঘটনায় জড়িত তা তাঁরা খতিয়ে দেখছেন। একই সঙ্গে চুরির সঙ্গে জড়িত আরও এক যুবকের সন্ধান শুরু করেছে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক