চিলিতে ৫.৮ মাত্রায় ভূমিকম্প

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ভূমিকম্পে কেঁপে উঠলো চিলি। রবিবার সকালে এই ভূমিকম্পটি হয়েছে বলে জানা গিয়েছে। ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, চিলির বায়ো-বায়ো অঞ্চলে ৫.৮ মাত্রায় ভূমিকম্পটি আঘাত হেনেছে।  ভূপৃষ্ঠ থেকে ১৯ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি হয়। আচমকাই রবিবার এই ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। তবে এখনও পর্যন্ত এই ভূমিকম্পের কারণে কোন ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। উল্লেখ্য দক্ষিণ আমেরিকার দেশ চিলির অবস্থান প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে। এ কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।

সম্প্রতি চিনে ভয়াবহ ভূমিকম্পের জেরে হু হু করে বেড়ে চলেছে প্রাণহানির ঘটনা। এই ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৩১ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ৭০০জন। জানা গিয়েছে, মঙ্গলবার পর্যন্ত গানসুতে মোট ১১৩ জন এবং কিংহাই প্রদেশে ১৮ জন প্রাণ হারিয়েছেন।

এখনও পর্যন্ত ১৬ জন এখনও নিখোঁজ রয়েছেন। চিনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে,  মোট ৭৪ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৪ হাজার ২৯৮ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।  ভূমিকম্পে গানসুতে ১ লাখ ৫৫ হাজার ৩৯৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।  উল্লেখ্য, চিনের রেশ কাটতে না কাটতেই ফের ভূমিকম্পে কেঁপে উঠলো চিলি। বারবার এই কম্পনের জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ বাসিন্দারা।

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ