লোকসভা ভোটের আগে শুভেন্দুর গড়ে ভাঙন

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটের আগে ভাঙন বঙ্গ বিজেপিতে। ভাঙন ধরেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে। গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তিন জন বিজেপি নেতা।

গত শনিবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ নম্বর ব্লকের ইটবেড়িয়া এলাকায় তৃণমূলের সাংগঠনিক বৈঠক ছিল। সেই বৈঠকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ১৯৩ নম্বর বুথের সভাপতি লক্ষ্ণীকান্ত দাস, বুথ যুব সভাপতি সৌমিত্র দে ও বিজেপির যুব নেতা ঝড়েশ্বর গোল। তাঁদেরকে ঘাসফুল শিবিরে সংবর্ধনা জানান কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযুষকান্তি পাণ্ডা।

এই প্রসঙ্গে কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি জানান, রাজ্যের মানুষকে ভাতে মারতে কেন্দ্রীয় সরকার যেভাবে চক্রান্ত করছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতেই এই তিন নেতা তৃণমূলে যোগ দিয়েছেন। আগামীদিনে এই এলাকায় আরও বেশ কিছু বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেবেন। তবে ওই তিন নেতার তৃণমূলে যোগদানের বিষয়টি বড় করে দেখাতে নারাজ বিজেপি।

 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের