আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজেপি শাসিত অসমে ডাইনি অপবাদে পুড়িয়ে হত্যা আদিবাসী মহিলাকে

courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ অসমে  এক আদিবাসী মহিলাকে ডাইনি অপবাদে  ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে  এবং পুড়িয়ে হত্যা করা হয় । জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে অসমের শোণিতপুরে। নিহত আদিবাসী মহিলার নাম সংগীতা কাপি। বর্তমানে তিনি তিন জন সন্তানের মা । এই ঘটনার জেরে অসম পুলিশ  শোণিতপুর জেলার একটি গ্রাম থেকে ছয়জনকে  গ্রেফতার করেছে পুলিশ।  

এই নৃশংস ঘটনার পর  নিহতের স্বামী রাম কাপি জানিয়েছেন,’  স্ত্রী বাড়িতে রান্না করার সময় হামলাকারীরা হামলা চালায়। তারা তাকে ডাইনি বলে আখ্যায়িত করে এবং মারধর করে। আমি তাদের অনুরোধ করেছিলাম তাকে মারধর না করতে কিন্তু তাঁরা আমার কোন কথাই শোনেননি। শুধু তাই নয় আমাকেও মারধর করা হয়েছে।‘ বর্তমানে দেহটি ময়নাতদন্তের জন্য তেজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি জানতে পুলিশের একটি দল গ্রাম পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার জেরে দায়ের হয়ে মামলা।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন,’ অভিযোগ উঠেছে ওই মহিলাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। আমরা ঘটনাটি  তদন্ত করে দেখছি।‘ গত ২০১৭ সালে গুয়াহাটি হাইকোর্ট রায় দিয়েছে, কোনও ব্যক্তিকে ডাইনি হিসাবে চিহ্নিত করা অপরাধ। এটি  মানবাধিকার লঙ্ঘনের মধ্যে পড়ে। পাশাপাশি ২০১৮ সালে আসাম ডাইনি শিকার (নিষিদ্ধকরণ, প্রতিরোধ ও সুরক্ষা) আইন প্রণয়ন হয়। যাতে ডাইনি শিকার নিষিদ্ধ করা যায় এবং ডাইনি শিকার থেকে ব্যক্তিদের রক্ষা করা যায়।

এই আইনে বলা হয়েছে, “যদি কেউ কোনও ব্যক্তিকে ডাইনি বলে অভিযুক্ত করে আক্রমণ করে। আর সেই আক্রমণের ফলে যদি তাঁর মৃত্যু হয়। তাহলে অভিযুক্তদের  ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা অনুসারে শাস্তি দেওয়া হবে।‘ উল্লেখ্য, বিজেপি শাসিত  অসমে এই আইন  থাকার পরেও কি করে এমন ঘটনা ঘটলো তা নিয়ে উঠছে প্রশ্ন। শুধু তাই নয় প্রশাসনের ভুমিকা নিয়েও থাকছে সংশয়।

Published by:

Share Link:

More Releted News:

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

বিয়ের মরসুমে বড় ধাক্কা! LPG-এর মূল্য বৃদ্ধিতে দামি হতে পারে ফুচকা-পুরি-রসগোল্লা

জ্বালানির দাম বৃদ্ধিতে আরও দামি বিমান সফর, পরিষেবা বন্ধ করবে একাধিক সংস্থা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ