কলকাতায় করোনা আক্রান্ত আরও দুজন

Share:

নিজস্ব প্রতিনিধি : কলকাতায় করোনা আক্রান্ত হলেন আরও দুজন। এনিয়ে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ল ৭ জন। জানা গিয়েছে, করোনা আক্রান্ত এই দুজনই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে এদের দেহে করোনার নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মেলেনি। নতুন করে যে দুজন করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে একজনের বয়স সত্তর বছরের বেশি।

কেরালা, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এবার করোনা থাবা বসিয়েছে কলকাতাতেও। গত কয়েকদিন ধরে রাজ্যে সংক্রমণের হার বাড়ছে। গত মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছিলেন ৫ জন। তাঁদের প্রত্যেকেই বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয়। এদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু তাঁদের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মেলেনি। করোনায় আক্রান্ত ব্যক্তিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। যেহেতু খোদ রাজধানীর বুকে করোনার সংক্রমণের হার বাড়ছে, সেজন্য হাসপাতালে চিকিৎসার প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম ও সমস্ত ব্যবস্থা আছে কিনা, তা খতিয়ে দেখছেন স্বাস্থ্য আধিকারিকরা। রাজ্যের স্বাস্থ্য দফতরের একটি বিশেষ টিম হাসপাতালগুলি পরিদর্শন করা শুরু করেছে। করোনা মোকাবিলায় হাসপাতালগুলি কতটা প্রস্তুত তা খতিয়ে দেখা হচ্ছে।

রাজ্যের পরিস্থিতির কথা পর্যালোচনা করে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যালে রাজ্যের ৩০ জন করোনা আক্রান্ত ব্যক্তির নমুনা পাঠানো হয়েছিল। এদের কারোর দেহেই করোনার নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মেলেনি। নতুন ভ্যারিয়েন্টের খোঁজ না মিললেও এখনও স্বস্তিতে নেই চিকিৎসকরা। আশেপাশের বিভিন্ন রাজ্যে যেভাবে করোনা আক্রান্তের পরিমাণ বাড়ছে, তাতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

 

 

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে হুমকি, গ্রেফতার যুবক

ক্রিকেট খেলায় পারদর্শী, নাচেও তুখোড়, আর কী কী গুণ আছে রাম চরণের দেহরক্ষী কেভিনের?

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

প্রথম বিবাহবার্ষিকী বেমালুম ভুলে গিয়েছিলেন হিনা-রকি, কারা মনে করিয়ে দিল?

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে

নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, SDO অফিসে তলব