গাজাবাসীদের প্রতি সংহতি জানাতে বর্ষবরণে মাতবে না শারজা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলি জল্লাদদের হামলায় ক্ষতবিক্ষত গাজাবাসীদের প্রতি সংহতি জানাতে বর্ষবরণে নিষেধাজ্ঞা জারি করেছে শারজা প্রশাসন। গতকাল মঙ্গলবারই সামাজিক যোগাযোগমাধ্যম  ফেসবুকে এক পোস্ট দিয়ে শারজা পুলিশের পক্ষ থেকে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজনের উপরে নিষেধাজ্ঞা জারির কথা জানানো হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

গত ৭ অক্টোবর থেকে হামাস হামলার বদলা নিতে গাজায় নরসংহার শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ঠ ইজরায়েলি সেনা। মাঝে সাতদিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। কিন্তু যুদ্ধবিরতি শেষে আক্রমণ আরও জোরদার করেছে। ইতিমধ্যেই ইজরায়েলি ঘাতক বাহিনীর হাতে ২১ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ৭০ শতাংই মহিলা ও শিশু। মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। কেননা, ইজরায়েলের প্রধানমন্ত্রী তথা কুখ্যাত জল্লাদ বেঞ্জামিন নেতানিয়াহু হুঙ্কার ছেড়েছেন, ‘হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ থামানো হবে না।’ এক ধাপ এগিয়ে ইজরায়েলের সেনাপ্রধান জানিয়ে দিয়েছেন, ‘আগামী কয়েক মাস গাজায় হামলা চালানো হবে।’

যুদ্ধবিধ্বস্ত গাজার পাশে ইতিমধ্যেই দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলি। এক ধাপ এগিয়ে বর্ষবরণের মতো আনন্দ অনুষ্ঠানে না মাতার সিদ্ধান্ত নিয়েছে শারজা শহর কর্তৃপক্ষ। মঙ্গলবার শারজা পুলিশের পক্ষ থেকে ফেসবুক পোস্টে আগামী ৩১ ডিসেম্বর মধ্যরাত থেকে বর্ষবরণ অনুষ্ঠানে না মেতে ওঠার নির্দেশ দেওয়া হয়েছে। আতশবাজি পোড়ানো এবং আলোকসজ্জার কোনও ব্যবস্থা করা যাবে না বলে জানানো হয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের