ওয়েস্ট হ্যামের কাছে হার, শীর্ষে স্থানে ওঠা হল না আর্সেনালের

Share:

নিজস্ব প্রতিনিধি : ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের কাছে হেরে বড় ধাক্কা খেল আর্সেনাল। এই হারের ফলে পয়েন্ট টেবিলে আর শীর্ষস্থানে ওঠা হল না আর্সেনালকে। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানেই থাকতে হল আর্তেতার দলকে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভূমিকায় ছিল আর্সেনাল। জেসুস-সাকাদের একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়েছিল ওয়েস্ট হ্যাম। তবে ১৩তম মিনিটে ওয়েস্ট হ্যামকে এগিয়ে দেয় টমাস সোউচেক। প্রথম হাফে আর্সেনালের তরফে আর গোল হয়নি। দ্বিতীয় হাফের শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছিল আর্সেনাল। ম্যাচের ৫৫ মিনিটে কর্নার পায় আর্সেনাল। সেইসময় আত্মঘাতী গোল করে বসেন ডিফেন্ডার কনস্টান্টিনোস মাভ্রোপানোস। ম্যাচের বাকি সময় আর পাল্টা গোল শোধ করতে পারেনি আর্সেনাল। শেষ পর্যন্ত ৯০ মিনিটে ওয়েস্ট হ্যামকে পেনাল্টি উপহার দেয় আর্সেনাল। তবে আর্সেনালের গোলরক্ষক রায়া সেটি সেভ করে দেন।

ম্যাচটি হারার ফলে এখন ১৯ ম্যাচ খেলে আর্সেনালের পয়েন্ট ৪০। আর এই একই সংখ্যক ম্যাচ খেলে ৪২ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে লিভারপুল। পয়েন্ট টেবিলে ১৯ ম্যাচ খেলে ৩৩ পয়েন্ট পেয়েছে ওয়েস্ট হ্যাম। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য একটি ম্যাচে বড় ধাক্কা খেল টটেনহ্যাম। ৩৬ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলে পাঁচে রয়েছে টটেনহ্যাম।  

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের