একদিনের ম্যাচে অভিষেক শ্রেয়াঙ্কার, দলে ফিরলেন মান্ধানা

Share:

নিজস্ব প্রতিনিধি : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে ফের দলে ফিরলেন স্মৃতি মান্ধানা। শেফালি বার্মার পরিবর্তে তিনি দলে জায়গা করে নিলেন। পাশাপাশি এক দিনের ম্যাচ অভিষেক ঘটল শ্রেয়াঙ্কা পাটিলের। শনিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

এদিন একদিনের ম্যাচে অভিষেক ঘটল শ্রেয়াঙ্কা পাটিলের। সাইফা ইশাকের পরিবর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামলেন শ্রেয়াঙ্কা। এর আগে এই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ ম্যাচ খেলেছিল শ্রেয়াঙ্কা। সেই ম্যাচে তিন উইকেট নেন তিনি। এদিনের ওয়াংখেড়ে পিচ যে শ্রেয়াঙ্কার কাছে চেনা, তা বলার অপেক্ষা রাখে না। তাই এই সুযোগকেই কাজে লাগাতে চাইছে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে এদিন ফের দলে প্রত্যাবর্তন হল স্মৃতি মান্থানা। শেফালি বার্মার পরিবর্তে খেলানো হচ্ছে তাঁকে।

এদিকে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছে অস্ট্রেলিয়া। আলসা হিলি ও ফোবে লিচফিন্ড ব্যাট করতে নেমেছে। জানা গিয়েছে, গত ম্যাচে যে পিচে খেলা হয়েছিল, তার পরিবর্তে এদিন অন্য পিচে খেলা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পিচে কিছুটা ঘাস থাকার দরুণ বোলাররা কিছুটা হলেও বাড়তি সুবিধা পাবেন। তবে যে দল আগে ব্যাট করবে, তারা অ্যাডভান্টেজ পজিশনে থাকবে। এখন দেখার অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা কত রান করে। পাশাপাশি ভারতও তার পাল্টা জবাব দিতে পারে কিনা।

বিধানসভা সই কাণ্ড: সিআইডিকে সময় চেয়ে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

ওড়িশার মুখ্যমন্ত্রীর চিঠি পেয়ে ‘ধাম’ শব্দ প্রত্যাহার করলেন শুভেন্দু

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী