চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আমি কাউকে ছাড়তে চাই না, আর ছাড়ার প্রশ্নও নেই’, বিদ্রোহী দিলীপ

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ বিজেপিতে(Bengal BJP) আবারও বিদ্রোহ। এবার বিদ্রোহী খোদ দিলীপ ঘোষ(Dilip Ghosh)। যিনি শুধু মেদিনীপুর লোকসভা কেন্দ্রের(Midnapur Constituency) বর্তমান সাংসদই নন, বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতিও। তিনিই এবার কার্যত বিদ্রোহ ঘোষণা করে দিয়েছেন দলেরই রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে। কেননা দলের রাজ্য নেতৃত্ব তাঁকে দ্বিতীয়বারের জন্য সাংসদ না করার পথেই হাঁটা দিয়েছে। তিনি যাতে সাংসদ হিসাবে দ্বিতীয়বার দিল্লি যেতে না পারেন সেই পথেই হাঁটা দিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। আর সেটা জানতে পেরেই বিদ্রোহী হয়েছেন দিলীপ। আর এই ঘটনার জেরে আবারও বঙ্গ বিজেপির কোন্দল চলে এসেছে প্রকাশ্যে।

ঠিক কী হয়েছে? সূত্রে জানা গিয়েছে, ২৪’র ভোটের(General Election 2024) জন্য বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রে বিজেপির তরফে কারা কারা প্রার্থী হবেন তার একটা তালিকা বঙ্গ বিজেপির তরফে দলের শীর্ষ নেতৃত্বের কাছে জমা দেওয়া হয়েছে। এই নয় যে এই তালিকাই চূড়ান্ত। এই তালিকা আসলে প্রার্থী পদের প্রস্তাবনা। বঙ্গ বিজেপি নেতৃত্ব কোন আসনে কাকে প্রার্থী হিসাবে চাইছে তার একটা তালিকা মাত্র। সেখানেই কোপ পড়েছে দিলীপের ওপর। এই নয় যে, দিলীপকে টিকিট দেওয়া হচ্ছে না। তাঁকে ২৪’র ভোটের টিকিট দেওয়া হচ্ছে। কিন্তু তিনি এখন যেখানকার সাংসদ সেই মেদিনীপুর থেকে তাঁকে টিকিট না দেওয়ার প্রস্তাবনা দেওয়া হয়েছে বঙ্গ বিজেপির তরফে। মেদিনীপুরের পরিবর্তে তাঁকে ডায়মন্ডহারবার থেকে টিকিট দিতে বলা হয়েছে। সেই ডায়মন্ডহারবার(Daimond Harbour Constituency) যেখান থেকে দুই দফায় জিতে সাংসদ হয়েছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

জানা গিয়েছে, দিলীপের জায়গায় বঙ্গ বিজেপি নেতৃত্ব মেদিনীপুরের আসনে প্রার্থী হিসাবে চেয়েছে অভিনেত্রী অঞ্জনা বসুকে। শনি সকালে সাংবাদিকদের তরফে দিলীপকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়ে দেন, ‘আমি কাউকে ছাড়তে চাই না, আর ছাড়ার প্রশ্নও নেই’। অর্থাৎ তিনি মেদিনীপুর আসন থেকেই ২৪’র ভোটে প্রার্থী হতে চান। উল্লেখ্য, বঙ্গ বিজেপির পুরাতন রাজ্য কার্যালয় অর্থাৎ মধ্য কলকাতার মুরলিধর সেন লেনের অফিসে, দিলীপের যে ঘর ছিল, তা বিনা কারণেই ভেঙে দিয়েছে, বঙ্গ বিজেপি নেতৃত্ব। যা কার্যত বঙ্গ বিজেপি থেকে দিলীপকে কেটেছেঁটে ফেলে দেওয়ার বার্তা দেওয়ার সামিল। এবার সেই বঙ্গ বিজেপি নেতৃত্বই তাঁকে মেদিনীপুরের পরিবর্তে ডায়মন্ডহারবার থেকে দাঁড় করাতে চাইছে যাতে তিনি দ্বিতীয়বার আর সাংসদ হিসাবে দিল্লি যাওয়ার ছাড়পত্র না পান। কেননা অতিবড় তৃণমূল বিরোধী ও অতিবড় বিজেপি সমর্থকও জানেন এখন ডায়মন্ডহারবারে অভিষেককে হারানো কার্যত অসম্ভব। অর্থাৎ দিলীপের দিল্লি যাত্রায় নিশ্চিত কোপ। দেখার বিষয় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব শেষ পর্যন্ত এই নিয়ে কী পদক্ষেপ করে।

Published by:

Share Link:

More Releted News:

যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীতে জাহাজে আটকে খানাকুলের ছেলে, দুশ্চিন্তায় পরিবার

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ