রাজস্থানে মন্ত্রী হিসাবে শপথ নিলেন রাজ্যবর্ধন রাঠোড়-সহ ২২ বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: অবশেষে কাটল জট। ভোটের ফল প্রকাশের ২৮ দিনের মাথায় শনিবার বার বেলায় রাজস্থানে মন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপির ২২ বিধায়ক। তার মধ্যে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ১২ জন। পাঁচজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং পাঁচ জন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

গত মাসে মরুরাজ্যে বিধানসভার ভোটে কংগ্রেসকে সরিয়ে ক্ষমতা দখল করেছিল বিজেপি। বিধানসভার ১৯৯টি আসনের মধ্যে ১১৫ আসনে জয়ী হয়েছিলেন পদ্ম প্রার্থীরা। সবাইকে চমকে দিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন সঙ্ঘ ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ভজনলাল শর্মা। উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন জয়পুরের রাজকুমারী দিয়া সিংহ। যদিও অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের কারণে মন্ত্রিসভার সম্প্রসারণ আটকে ছিল। কাদের মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হবে তা নিয়ে ঐক্যমতে পৌঁছতে পারছিলেন রাজ্য বিজেপির বিভিন্ন গোষ্ঠীর নেতারা। ফলে চাপ বাড়ছিল।

বিধানসভা ভোটে মরুরাজ্যে মোট সাত সাংসদকে ভোটে লড়তে পাঠিয়েছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। তার মধ্যে চার জন জিতলেও বাকি তিন জন হেরে গিয়েছিলেন। এদিন মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন সাংসদ পদে ইস্তফা দেওয়া রাজ্যবর্ধন রাঠোড় এবং কিরোরীলাল মীনা। দুজনকেই পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।  বাকি যারা পূর্ণ মন্ত্রী হয়েছেন তারা হলেন, ‘মদন দিলাবর, জোগারাম পটেল, সুরেশ সিং রাওয়াত, সুমিত গোদারা, কানহাইয়া লাল চৌধুরী, বাবুলাল খারাড়ি, গজেন্দ্র সিং কিংবসার, অবিনাশ গহলৌত, জোড়ারাম কুমাওয়াত এবং হেমন্ত মীনা।’ সাংসদ পদ ছেড়ে বিধায়ক হওয়াদের মধ্যে একমাত্র বাবা বালকনাথই মন্ত্রিত্ব পাননি।   

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার