Loading live market data...
Loading active stocks...
Connecting...

ব্যাঙ্কের ৯ কোটি নিষ্কৃয় অ্যাকাউন্টে পড়ে হাজার হাজার কোটি টাকা, জানাল RBI

প্রায় ৯ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ে আছে ২৬,৬৯৭ কোটি টাকা। এই অ্যাকাউন্টগুলিতে গত ১০ বছর বা তার বেশি সময় ধরে কোনও লেনদেন হয়নি

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের বিভিন্ন ব্যাঙ্কে প্রায় ৯ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ে আছে ২৬,৬৯৭ কোটি টাকা। এই অ্যাকাউন্টগুলিতে গত ১০ বছর বা তার বেশি সময় ধরে কোনও লেনদেন হয়নি। সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) তরফ থেকে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। যদিও এই পরিসংখ্যান ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণও স্বীকার করে নিয়েছেন এই তথ্য। তিনি জানিয়েছেন, জমাবন্দি অ্যাকাউন্ট এবং NBFC-সংযুক্ত অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ কোটি ৭১ লক্ষ এবং এই অ্যাকাউন্ট গুলি থেকে বিগত সাত বছর ধরে কোনও টাকা লেনদেন করা হয়নি। এবার এই অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে আরবিআই।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তাঁর অধীনে সমস্ত ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে যে এক বছরেরও বেশি সময় ধরে পরিষেবার অযোগ্য অ্যাকাউন্টগুলির মূল্যায়ন করে রিপোর্ট পাঠাতে। পাশাপাশি ওই সমস্ত অ্যাকাউন্ট হোল্ডারদের নাম ও ঠিকানা জোগার করে তাঁদের সঙ্গে যোগাযোগ করার নির্দেশও দেওয়া হয়েছে। কেন তাঁরা কোনও লেনদেন করছেন না বা তাঁরা আদৌ বেঁচে আছেন কিনা সেটা জানতে বলা হয়েছে সংশ্লীষ্ট ব্যাঙ্কগুলিকে। এমনকি তাঁদের আইনি উত্তরাধিকার খুঁজে বের করে অ্যাকাউন্টগুলি পুনরায় সচল করার ব্যবস্থা করতে বলা হয়েছে আরবিআই-এর নির্দেশিকায়।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ড স্কিমের আওতায় ব্যাঙ্কগুলি চাইলে এই তহবিলে জমে থাকা অর্থ এবং তাদের সুদ স্থানান্তর করতে পারে। ১০ বছর বা তার বেশি সময় ধরে ব্যবহার করা হয়নি এমন অ্যাকাউন্টেক টাকা বাকি আমানতকারীদের স্বার্থ ও সচেতনতায় ব্যবহার করা যেতে পারে। তবে, যদি পরবর্তীতে কোনও গ্রাহক বা তাঁর উত্তরাধিকারী ওই অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তোলেন, তাহলে তাঁকে সুদ-সহ টাকা পুরো ফেরত দিতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ভাগবত কারাদ রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে পুলিশ ও রাজনীতিবিদদের একাংশ ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে টাকা ফেরত না দেওয়ার কথা জানান।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত