বছরের শেষ দিনে আনন্দ উপভোগ করতে দিঘা ও টাকিতে পর্যটকের ঢল

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট ও দিঘা : উত্তর ২৪ পরগণা জেলার, বসিরহাট মহকুমার, ভারত-বাংলাদেশ সীমান্তে, ইছামতির তীরে অবস্থিত টাকি। টাকি মানেই পর্যটনকেন্দ্র, টাকি মানেই ইতিহাসের কেন্দ্রবিন্দু। বাংলাদেশের সাতক্ষীরা, এবং ভারতের টাকি বসিরহাটের বুক চিরে বয়ে গেছে ইছামতি নদী। আর এই ইছামতি নদী কে নিয়ে রয়েছে নানান ইতিহাস, রয়েছে দুই বাংলার বাঙ্গালীদের আবেগ। যেখানে সারা বছরই পর্যটক এর ঢল নেমে থাকে । আজ বছরের শেষ দিন জেলার বিভিন্ন প্রান্ত সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, দলে দলে পর্যটক ভিড় করেছেন টাকিতে।

পাশাপাশি টাকির(Taki) বিভিন্ন পর্যটন কেন্দ্রেও ভিড় জমাচ্ছেন পর্যটকেরা, ঘোরাফেরার মাঝখানে চড়ুইভাতী করে পেট পুজো সেরে নিচ্ছেন টাকিতে বেড়াতে আসা পর্যটকেরা(Tourists)। অন্যদিকে, দিঘায়(Digha) বর্ষবরণের প্রস্তুতি তুঙ্গে।পর্যটকের ঢল নেমেছে সৈকত শহরে।দিঘায় বর্ষবরণের আগে সেজে উঠছে দিঘা।বাঙালীর গোয়া বলে পরিচিত দিঘায় উপচে পড়া ভিড়। দিঘার প্রত্যেকটি স্নান ঘাট গুলোতে সমুদ্রতে স্নানে মেতেছেন পর্যটকরা।নতুন বছর সেলিব্রেট করার জন্য সাজো সাজো রব।বছরের শেষ দিন ও নতুন বছর সেলিব্রেট করার জন্য আনন্দে মেতেছেন পর্যটকরা।জেলা ছাড়িয়ে শহর এমনকি দেশ বিদেশের বহু পর্যটক এসেছে দিঘায়। দিঘা সেজে উঠেছে নতুন রূপে, নতুন সাজে।

প্রচুর পরিমান পর্যটক আসার জন্য দিঘা থানার(Digah P.S.) তরফ থেকে বাড়তি নজরদারি চালানো হচ্ছে।ওল্ড দীঘা, নিউ দীঘা সহ সমস্ত সমুদ্রঘাট গুলোতে নুলিয়াদের মোতায়েন করা হয়েছে। দিঘার প্রত্যেকটি পার্ক সহ সাইন সিটি,একুরিয়ামগুলোতে ভিড় চোখে পড়ার মত।পিকনিক স্পট(Picnic Spot) গুলোতে রান্নার আয়োজনের সাথে দেদার সেল্ফি ,আনন্দ হুল্লোড় সহ মেতে উঠেছে বাঙালি।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য