কংগ্রেসে যোগ দিচ্ছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহনের বোন শর্মিলা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবশেষে অপেক্ষার অবসান। চলতি সপ্তাহেই কংগ্রেসে যোগ দিচ্ছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির দিদি ওয়াই এস শর্মিলা। দলে যোগ দেওয়ার পরেই তাঁকে বড় দায়িত্ব দিতে চলেছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। অন্ধ্রপ্রদেশে দলের দুরবস্থা কাটাতে শর্মিলাকে প্রদেশ কংগ্রেস সভাপতি বা কার্যকরী সভাপতির মতো গুরুদায়িত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা।

সদ্যই তেলঙ্গানায় ক্ষমতা দখল করেছে কংগ্রেস। তেলঙ্গানায় বিধানসভা ভোটের সময়েই জল্পনা শুরু হয়েছিল হাত শিবিরে যোগ দিতে পারেন অবিভক্ত অন্ধ্রের প্রয়াত মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডির কন্যা। এমনকি শর্মিলার দল কংগ্রেসে মিশে যেতে পারেও বলে চর্চা শুরু হয়েছিল। কিন্তু রাজ্যের কংগ্রেস নেতৃত্বের আপত্তির কারণে শর্মিলাকে দলে নিতে পারেননি মল্লিকার্জুন খাড়গে-রাহুল গান্ধিরা। তবে হাত শিবিরে নাম না লেখালেও ভারত রাষ্ট্র সমিতির বিরুদ্ধে প্রার্থী দাঁড় না করিয়ে কংগ্রেসকে সমর্থন জানিয়েছিলেন শর্মিলা।

সূত্রের খবর, আগামী লোকসভা ভোটের আগে অন্ধ্রপ্রদেশে বেহাল সংগঠন চাঙ্গা করতে শর্মিলাকে দলে ভেড়াচ্ছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। সেই সঙ্গে তাঁর হাত দিয়েই দলজে নতুনভাবে দাঁড় করাতে চাইছে। এক সময়ে অন্ধ্রে যথেষ্টই শক্তিশালী ছিল কংগ্রেস। কিন্তু দলের অধিকাংশ নেতা জগনমোহন রেড্ডির দলে নাম লেখানোয় কার্যত ক্ষয়িষ্ণু সংগঠনে পরিণত হয়েছে দল। প্রাপ্ত ভোট শতাংশ এক শতাংশে এসে দাঁড়িয়েছে। পড়শি রাজ্যে তেলেঙ্গানায় ক্ষমতা দখলের পরে অন্ধ্রে সংগঠনকে গড়ে তুলতে সুবিধা হবে বলেই মনে করছেন মল্লিকার্জুন খাড়গেরা। আর সেই সংগঠন গড়ে তুলতে ওয়াইএসআর কন্যাকেই কাজে লাগাতে চাইছেন। ভাই তথা অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির বিরুদ্ধে লড়াই করতে তৈরি আছেন বলে কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে বার্তা দিয়েছেন শর্মিলা।

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩